সাবিনাদের দেড় কোটি টাকার নতুন ডেডলাইন তাবিথের
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫১ এএম, ২৪ নভেম্বর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
গত বছর ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন হয়েছিল। তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন বাফুফের নতুন কমিটি আসার পরপরই সাবিনারা সাফ চ্যাম্পিয়ন ট্রফি উপহার দিয়েছিলেন। ৯ নভেম্বর বাফুফের নতুন কমিটির প্রথম সভায় সাফ চ্যাম্পিয়ন দলকে দেড় কোটি টাকা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়।
এক বছর পেরিয়ে গেলেও সাবিনারা সেই বোনাস এখনো পাননি। বাফুফে সভার পরই সাংবাদিকরা বোনাস নিয়ে প্রশ্ন করে সদুত্তর পান না। আজ নারী ফুটবলে মিশন অস্ট্রেলিয়ার নতুন পার্টনার ঘোষণার সময় সাফ চ্যাম্পিয়নের বোনাস প্রসঙ্গ এসেছিল। তখন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘হ্যাঁ, আমাদের প্রতিশ্রুতি ছিল, সেটা এখনো দিতে পারিনি। এই অর্থ বছরের মধ্যে আমরা সেটা পূরণ করব।’
বাংলাদেশের আর্থিক বর্ষ ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত। তবে বাফুফে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আর্থিক বছর অনুসরণ করে। সেই হিসেবে ৩১ ডিসেম্বরের মধ্যে বাফুফে সভাপতি সাবিনাদের আর্থিক প্রতিশ্রুতি পূরণ করতে চান।
সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর সাবিনারা বিসিবি, যুব ও ক্রীড়া উপদেষ্টা, অলিম্পিক অ্যাসোসিয়েশন, সেনাবাহিনীসহ আরো অনেক ব্যক্তি/প্রতিষ্ঠানের কাছে আর্থিক সম্মাননা ও সংবর্ধনা পেয়েছেন। অথচ বাফুফেই তাদের ঝুলিয়ে রেখেছে এক বছরের বেশি সময়।
নারী ফুটবলে নতুন পৃষ্ঠপোষক এসেছে। সেই উপলক্ষে বাফুফে ভবনে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর ও সংবাদ সম্মেলন হয়েছে। সেখানে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ ছিলেন না। এ নিয়ে বাফুফে সভাপতি বলেন, ‘আমাদের আভ্যন্তরীণ মিস কমিউনিকেশনের জন্য এটা হয়েছে।’
আনুষ্ঠানিক সম্মেলন কিংবা কোনো অনুষ্ঠানে দাওয়াত বা অবহিতের বিষয়টি সাধারণ সম্পাদকই তত্ত্বাবধায়ন করে থাকেন। তাহলে কি সাধারণ সম্পাদকের দায়িত্বহীনতা? এমন প্রশ্নে বাফুফে সভাপতি নিজেই দায় নিলেন, ‘সাধারণ সম্পাদক, ইসি মেম্বার বা ফুটবলের পরিবারের যারই হোক, সভাপতি হিসেবে আমি দায়বদ্ধ। এজন্য দুঃখপ্রকাশ করতেও দ্বিধা নেই।
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী






