সাবিনার হ্যাটট্রিকে পাকিস্তানকে উড়িয়ে দিলো বাংলাদেশ
| উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫০ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২২ শনিবার
ফাইল ছবি
নারী সাফ চ্যাম্পিয়নশিপ-২০২২ এর ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এমন জয়ে অধিনায়ক সাবিনা খাতুন হ্যাটট্রিক করেছেন। দুই ম্যাচে তার মোট গোল এখন ৫।
নেপালের স্থানীয় সময় আজ শনিবার দুপুরে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে হয় আরও দুটি গোল। তাতে ৬-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ার পাশাপাশি সেমিফাইনালে এক পা দিয়ে রাখলো গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।
পাকিস্তানের বিপক্ষে এদিন ম্যাচের ৩ মিনিটেই লিড নেয় বাংলাদেশ। এ সময় পাকিস্তানের ডিফেন্ডার বক্সের মধ্য থেকে বল ক্লিয়ার করেন। সেটি চলে যায় বক্সের বাইরে থাকা মনিকা চাকমার কাছে। মনিকা বল পেয়েই ডান পায়ের শটে জালে পাঠান।
২৮ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ হয়। এ সময় সাবিনার বাড়িয়ে দেওয়া বল পেয়ে কাছ থেকে গোল করেন সিরাত জাহান স্বপ্না। ৩১ মিনিটে ব্যবধান হয় ৩-০। এ সময় মনিকার পাস থেকে বল পেয়ে যান সাবিনা। তার সামনে ছিলেন কেবল পাকিস্তানের গোলরক্ষক শাহিদ বুখারী। তাকে ফাঁকি দিয়ে বল জালে পাঠান সাবিনা। ৩৫ মিনিটে ক্যাপ্টেন তার জোড়া গোল পূর্ণ করলে বাংলাদেশ ৪-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়।
বিরতির পর ৫৮ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন সাবিনা। এ সময় মারিয়া মান্ডার ক্রসে হেড দিয়ে বল জালে জড়ান তিনি। তাতে বাংলাদেশ এগিয়ে যায় ৫-০ গোলে। আর ৭৭ মিনিটে বক্সের বাইরে থেকে গোল করে পাকিস্তানের পরাজয়ের কফিনে শেষ পেরেকঠি টুকেন ঋতুপর্ণা চাকমা।
এর আগে সাবিনার জোড়া গোলে গ্রুপপর্বের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তান তাদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৩-০ গোলে হেরেছিল। আজ বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হেরে যাওয়ায় টুর্নামেন্ট থেকে তাদের বিদায় এক প্রকার নিশ্চিত হয়ে গেছে।
গ্রুপপর্বের শেষ ম্যাচে মঙ্গলবার বিকেলে ভারতের মুখোমুখি হবে সাবিনা-কৃষ্ণারা।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











