সাবেক কর্মীর কাছে হারলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৭ পিএম, ৪ মার্চ ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে রিপাবলিকান দলের মনোনয়নের প্রাইমারি নির্বাচনে সাবেক কর্মীর কাছে হেরেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনের প্রাইমারিতে এ প্রথম ট্রাম্পকে হারালেন নিকি হ্যালি।
সোমবার (৪ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে আরও বলা হয়, ওয়াশিংটন ডিসির প্রাইমারিতে জাতিসংঘের সাবেক এ রাষ্ট্রদূত ৬২.৯ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে, ট্রাম্প পেয়েছেন ৩৩.২ শতাংশ ভোট।
জানা গেছে, ট্রাম্পের বিরুদ্ধে জয় পেলেও নিকি হ্যালি তার নিজ অঙ্গরাজ্য সাউথ ক্যারোলিনাতেও হেরে গেছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে নিকিই প্রথম নারী, যিনি রিপাবলিকান দলের কোনো প্রাইমারিতে জয়ী হলেন। তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে আছেন ট্রাম্প। তা সত্ত্বেও হাল ছাড়তে রাজি নন নিকি হ্যালি। তিনি ট্রাম্পের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এদিকে এটা অনেকটাই নিশ্চিত আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবার ডেমোক্রেটিক দলের জো বাইডেনের মুখোমুখি হতে চলেছেন ট্রাম্প।
নিকি হ্যালির ক্যাম্পেইন বিষয়ক মুখপাত্র অলিভিয়া পেরেজ-কিউবাস বলেছেন, ‘এটা আশ্চর্যের কিছু নয় যে, ওয়াশিংটনে ট্রাম্পের সবচেয়ে কাছের রিপাবলিকানরা তাকে ও তার সমস্ত বিশৃঙ্খলাকে প্রত্যাখ্যান করছে।’
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- কোন দেশে কবে ঈদ
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা











