সাবেক মন্ত্রী মোশাররফ করোনায় আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫৪ পিএম, ১৯ জুন ২০২০ শুক্রবার
ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। পুরোনো ছবি
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
আজ শুক্রবার ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন নিজেই বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এ আওয়ামী লীগ নেতা।
বর্তমানে এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বে থাকা খন্দকার মোশাররফ বলেন, ‘আমার নমুনা পরীক্ষা করা হয়েছিল। ফলাফল পজিটিভ এসেছে।’ তিনি সুস্থ আছেন এবং ঢাকার বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন।
ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য। তিনি ২০০৮ সালে প্রথমবারের মতো ফরিদপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর থেকে টানা সংসদ সদস্য হিসেবে রয়েছেন তিনি। ২০০৯ সাল থেকে টানা দুই মেয়াদে মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সর্বশেষ তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তার আগে ছিলেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে। তিনি সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেয়াই হন।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক




