ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৪:১০:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

সাভারের এসিল্যান্ড হ্যাপি দাস করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০১ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২০ শনিবার

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হ্যাপি দাস। পুরোনো ছবি

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হ্যাপি দাস। পুরোনো ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাভারের আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হ্যাপি দাস এবং তার মা নিলুফার বিশ্বাস। তারা দুজন ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি রয়েছেন।

হ্যাপি দাস জানান, গত বৃহস্পতিবার করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানীর একটি হাসপাতালে তিনি ও তার মা করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। গতকাল শুক্রবার তাদের দু’জনের রিপোর্ট পজিটিভ আসলে পরিবারের সদস্যরা তাদের দুজনকে চিকিৎসার জন্য রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করেন।

হ্যাপি দাসের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি থাকলেও তার মায়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হ্যাপি দাস। তার মা নিলুফার বিশ্বাসকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিই) রাখা হয়েছে।

করোনাভাইরাসের ঝুঁকি নিয়ে গত কয়েক মাস ধরে আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমির) পদে দায়িত্ব পালন করে আসছিলেন হ্যাপি দাস। তিনি ও তার মা রাজধানীর মোহাম্মদপুরে বসবাস করতেন।