ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ০:৩৩:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার

সাভারে চুরি হওয়া শিশু ফিরে পেলো মায়ের কোল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৮ পিএম, ১১ মার্চ ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

সাভারে জামেলা নামে তিন বছর বয়সী কন্যা শিশু চুরি হওয়ার একদিন পর উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনার সঙ্গে জড়িত মানিকগঞ্জ জেলার পারভীন আক্তার নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে সাভার ও আশুলিয়ার সীমান্তবর্তী এলাকা আনারকলি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

এর আগে বুধবার দুপুরে সাভারের থানা রোড এলাকায় একটি সুপারশপের সামনে থেকে জামেলাকে চুরি করে নিয়ে যায় ওই নারী।

বৃহস্পতিবার চুরি হওয়া শিশুর মা শিলা বেগম বাদী হয়ে সাভার থানায় মামলা দায়ের করে।

উদ্ধার হওয়া শিশু জামেলার মা শিলা বেগম রাজবাড়ী জেলার বাসিন্দা। তিনি তার নানি ও মার সঙ্গে থানা রোড এলাকায় মৃত আরব আলীর বাড়িতে ভাড়া থাকতেন।

জানা গেছে, সাভারের থানা রোড এলাকার একটি সুপারশপের সামনে থেকে জামেলাকে চুরি করে নিয়ে যায় পারভীন। সেখানে থাকা সিসিটিভির ফুটেজ দেখে শিশুটিকে উদ্ধারে নামে আইনশৃঙ্খলা বাহিনী। সেইসঙ্গে গণমাধ্যমকর্মীরাও শিশুটির খোঁজ করতে থাকে। বৃহস্পতিবার রাত ১টার দিকে স্থানীয় গণমাধ্যমকর্মী আব্দুস সালাম ও রাজিব মাহমুদ সাভারের আনারকলি এলাকায় শিশুটিসহ অপহরণকারী পারভীনের খোঁজ পায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে শিশুটিকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেপ্তার করে।

সাভার থানার পরিদর্শক কাজী মাইনুল ইসলাম বলেন, আমরা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে শিশুটি উদ্ধারে অভিযান পরিচালনা করি। বৃহস্পতিবার রাত ১টার দিকে শিশুটির খোঁজ পাই। পরে তাকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করে বাকি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।