সাভারে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৯ পিএম, ১৩ এপ্রিল ২০২১ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর এলাকায় থেমে থাকা একটি পেঁয়াজবোঝাই ট্রাকের পেছনে দ্রুতগামী একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা দেয়। এতে করে প্রাইভেটকারের সামনে থাকা পুতুল বেগম নামে এক নারীসহ চালক জামাল খাঁ মারা গেছেন।
মঙ্গলবার (১৩ এপ্রিল) ভোর ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আগত প্রাইভেটকারের আরো তিন যাত্রীকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- ঢাকা জেলার দোহার থানার ফেরদৌস আলমের স্ত্রী পুতুল বেগম ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর থানার মিলন খাঁ এর ছেলে জামাল খাঁ।
হাইওয়ে পুলিশ জানায়, ভোরে সালেহপুর এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পেঁয়াজবোঝাই ট্রাককে ঢাকাগামী একটি দ্রুতগতির প্রাইভেটকার পেছন থেকে ধাক্কা দেয়।
এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত আরো তিনজনকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। হতাহতরা সবাই রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছিলেন।
সাভার হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম খান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে। আহত তিনজনকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ছাড়া দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি তাদের হেফাজতে রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা এলে আইনগত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
-জেডসি
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি
- আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা
- গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ, লড়ছেন ২৫ হাজার ভর্তিচ্ছু
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ছয় দেশের জাহাজকে বিশেষ নিরাপত্তা
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক









