সামনে এসএসসি পরীক্ষা, তাই শুটিং বন্ধ পূজার
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৪ পিএম, ৪ জানুয়ারি ২০১৯ শুক্রবার
পূজা চেরী
আসন্ন এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ঢালিউডের অন্যতম নায়িকা পূজা চেরী। পরীক্ষা শুরু হবে আগামী ফেব্রুয়ারি থেকে। তাই আপাতত লেখাপড়ায় মনোযোগ তার।
আপাতত পূজা চেরী কাজ করছেন না কোনো ছবিতে। পূজা জানালেন, এ জন্য শুটিং নয়, পড়ার টেবিলেই সময় কাটছে তার।
পূজা বলেন, ‘আপাতত কাজ করা সম্ভব নয়। কাজ নিয়ে পুরো বছর ব্যস্ত থাকতে হয়। তাই এ সময়টাতে লেখাপড়া করছি। মাত্রই মডেল টেস্ট দিলাম। পরীক্ষার প্রস্তুতি ভালোই চলছে।’
তিনি জানান, পরীক্ষার পর নতুন ছবির কাজে নামবেন। আন্ডারগ্রাউন্ড গল্প নিয়ে নির্মাণ প্রতীক্ষিত এ ছবিতে তার নায়ক হিসেবে থাকছেন সিয়াম আহমেদ ও রোশান। চলচ্চিত্রটি পরিচালনা করছেন রায়হান রাফী। আর প্রযোজনায় আছে জাজ মাল্টিমিডিয়া।
ছবিটির কাজ পূজার এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর আগামী এপ্রিল থেকে শুরু হওয়ার কথা। এমনটাই জানালেন নির্মাতা রাফী।
গত বছর জনপ্রিয় ও প্রশংসিত দুটি ছবি এসেছে পূজার কাছ থেকে। ‘পোড়ামন-২’ ও ‘দহন’- ছবির মাধ্যমে গত বছর সেরা ব্যবসাসফল নায়িকাও এই এসএসসি পরীক্ষার্থী!
এদিকে পরীক্ষার কারণে শুটিং বন্ধ থাকলেও পূজার নতুন ছবি মুক্তিতে কোনও বাধা নেই। নায়িকা হিসেবে পূজা চেরীর অভিষেক হয়েছিল যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘নূরজাহান’-এর মাধ্যমে। ছবিতে তার নায়ক ছিলেন কলকাতার আদ্রি।
একই নায়কের সঙ্গে জুটি বেঁধে এবার তৈরি হলো পূজার নতুন ছবি ‘প্রেম আমার-২’। এটি প্রযোজনা করেছে ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার রাজ চক্রবর্তী প্রোডাকশনস।
জাজ মাল্টিমিডিয়া সূত্র জানায়, ভারত ও বাংলাদেশে একযোগে ছবিটি মুক্তি পাচ্ছে ২৫ জানুয়ারি।
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







