সারাদেশে আজ মোবাইল ফোনের দোকান বন্ধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪২ পিএম, ৩০ নভেম্বর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারের দাবিতে আজ রোববার ঢাকাসহ সারাদেশের সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। শনিবার (২৯ নভেম্বর) রাতে এমবিসিবি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, একচেটিয়া সিন্ডিকেট নীতি বন্ধ, ন্যায্য করনীতি এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে আজ সকাল ১০টায় রাজধানীর কারওয়ান বাজার-পান্থপথ এলাকায় শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হবে। একই সময়ে দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরেও স্থানীয় ব্যবসায়ীরা রাস্তায় নামবেন।
এ বিষয়ে এমবিসিবির সিনিয়র সহসভাপতি শামীম মোল্লা বলেন, এনইআইআর ব্যবস্থাপনা সংস্কার করতে হবে। দেশে ১১ ব্যবসায়ী মোবাইল ফোন ব্যবসায় সিন্ডিকেট গড়ে তুলেছেন। আমরা ব্যবসায়ীরা আজ সব দোকান বন্ধ রাখব। সরকার আমাদের দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।
এমবিসিবি হলো বাংলাদেশের মোবাইল ফোন ব্যবসায়ী ও বিক্রেতাদের একটি সংগঠন। এই সংগঠনটি সরকারি নীতি, ভ্যাট এবং অন্যান্য বিষয় নিয়ে কাজ করে। বিভিন্ন নীতিমালা, আমদানি-শুল্ক, বিক্রয় নীতি, আমদানি নিয়মসহ সরকারের পরিকল্পনায় ব্যবসায়ীদের জন্য সুবিধা বা ন্যায্য শর্ত দাবি-দাওয়া আরোপ করে সংগঠনটি। যখন সরকারি কোনো সিদ্ধান্ত বা নিয়ম গ্রহণের ফলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দেয়, এমবিসিবি সেই সংকটে ব্যবসায়ীদের পাশে দাঁড়ায়। সারাদেশের মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে তাদের নিবিড় যোগাযোগ রয়েছে।
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- ডরোথি হাইট: নাগরিক অধিকার আন্দোলনের ‘গডমাদার’
- কুমিরে টেনে নেয়া শিশু ফাতেমার লাশ উদ্ধার
- ভাঙ্গায় ট্রাকে গাড়ির ধাক্কা, শিশুসহ নিহত ৫
- রামিসা হত্যা মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ
- রামিসা হত্যা: দোষির সর্বোচ্চ শাস্তির দাবি রামিসার বাবার
- টেনিসে ফিরছেন টেনিস কিংবদন্তি সেরেনা
- সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পেন্টাগন
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় আবারও কমল স্বর্ণের দাম
- বায়ু দূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান ১২
- দুপুরের মধ্যে যে অঞ্চলে ঝড়ের শঙ্কা
- ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- ত্রিদেশিয় সিরিজে প্রথম জয় পেল বাংলাদেশের মেয়েরা
- দরোজায় কড়া নাড়ছে ফুটবলের মহা আয়োজন
- ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য


