সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের একাদশ ‘ফাঁস’
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৫ পিএম, ২৩ নভেম্বর ২০২২ বুধবার
ফাইল ছবি
কাতার বিশ্বকাপে সৌদির বিপক্ষে ২-১ গোলে হেরে প্রথম অঘটনের জন্ম দিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। সেই অঘটনের পর বৃহস্পতিবার রাতে লুসাইল স্টেডিয়ামে সার্বিয়ার বিপক্ষে মাঠে নামার আগে আরও সতর্ক ব্রাজিল। সার্বিয়ার বিপক্ষে একাধিক পরিকল্পনা করে রেখেছেন কোচ তিতে।
তবে ম্যাচ শুরুর আগে সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের একাদশ ‘ফাঁস’ হয়েছে বলে খবর প্রকাশ করেছে ব্রাজিলের টিভি চ্যানেল গ্লোবো। গ্লোবোর মতে, ব্রাজিলের একাদশ হবে ৪-৩-৩ ফরমেশনে।
জানা যায়, সার্বিয়ার বিপক্ষে আক্রমণভাগে জোর দিয়েছেন তিতে। আর সেজন্য একজন সেন্ট্রাল মিডফিল্ডার কম খেলোনারও সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলের কোচ।
রক্ষণভাগে থাকবেন দানিলো, থিয়াগো সিলভা, মারকুইনোস, অ্যালেক্স সান্দ্রো। মাঝমাঠের দায়িত্বে থাকবেন কাসেমিরো, লুকাস পাকেতা ও রাফিনহা। আক্রমণভাগে নেইমারের সঙ্গে থাকবেন রিচার্লিসন ও ভিনিসিউস জুনিয়র। আর গোলপোস্টের নিচে অ্যালিসন বেকার।
ব্রাজিলের ‘ফাঁস’ হওয়া একাদশ:
অ্যালিসন বেকার (গোলরক্ষক), দানিলো, থিয়াগে সিলভা, মারকুইনোস, অ্যালেক্স সান্দ্রো, কাসেমিরো, লুকাস পাকেতা, রাফিনহা, রিচার্লিসন, নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র।
উল্লেখ্য, সার্বিয়ার পর ব্রাজিলকে লড়তে হবে সুইজারল্যান্ডের বিপক্ষে। সুইসদের বিপক্ষে আগামী ২৮ নভেম্বর খেলবেন নেইমাররা। আর ২ ডিসেম্বর লুসাইলে ক্যামেরুনের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক



