সালমানের হাত ধরেই বড় পর্দায় আসছে ক্যাটের বোন ইসাবেলা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২১ পিএম, ৪ আগস্ট ২০১৯ রবিবার
ছবি: ইন্টারনেট
সালমান খানের হাত ধরে অসংখ্য নায়িকার আগমন ঘটেছে বলিউডে। এইতো কয়েকদিন আগেই সালমান তার বন্ধু পরিচালক অভিনেতা মহেশ মঞ্জরেকারের ছোট মেয়ে সাই মঞ্জরেকারকে লঞ্চ করেছেন। সালমানের ‘দাবাং থ্রী’তেই দেখা যাবে সাইকে। এরইমধ্যে আরও একজন নতুন মেয়েকে লঞ্চ করতে যাচ্ছেন সালমান। ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে এমনটাই জানা গিয়েছে।
জানা যায়, প্রেমিকা ক্যাটরিনা কাইফের বোন ইসাবেলাকে বলিউডে লঞ্চ করতে চলেছেন সালমান। আগামী সেপ্টেম্বরেই সালমানের ভগ্নিপতি আয়ুষ শর্মার বিপরীতে ইসাবেলা দাঁড়াবেন ক্যামিরার সামনে। সিনেমাটির নাম রাখা হয়েছে ‘কথা’। এটি পরিচালনায় করবেন করণ ললিত ভুতানি। সিনেমাটি প্রযোজনার দায়িত্বে আছেন সুনিল জইন, ওমপ্রকাশ ভাট, আদিত্য যোশি, অলোক ঠাকুর এবং সুজয় শঙ্করওয়ারা।
এদিকে বোনের অভিষেক নিয়ে মুখ খুলেছেন ক্যাট সুন্দরী। সম্প্রতি ক্যাটরিনা গণমাধ্যমে বলেন, ‘আমি ভীষণ খুশি। তবে বেশি উত্তেজিত নই। ইসাবেলাকে বলেছি কঠিন পরিশ্রম করতে। ইসাবেলা খুব খুশি এবং শান্ত রয়েছে। ইসাবেলা মনে করে তার বোন অর্থাৎ আমার এতোদিনের পরিশ্রম এবং অভিজ্ঞতা ওর অনেক কাজে আসবে। আমি মনে করি ইসাবেলা খুবই সাহসী এবং মানসিক দিক থেকে ভীষণ লড়াকু। কি করতে হবে সেটা ওহ ভালো ভাবেই জানে। এখন থেকেই নানা ধরণের ট্রেনিং শুরু করেছে ওহ।’
উল্লেখ্য, ইসাবেলা বোনের পথেই হাটতে বেশি আগ্রহী। আর সে কারণেই তিনি যুক্তরাষ্টের নিউইয়র্কের ফিল্ম ইনস্টিটিউশনে অভিনয়ের ওপর চার বছরের প্রশিক্ষণও নিয়েছেন।
-জেডসি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?








