ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৭:৫৬:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

সাহারা খাতুন আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫২ পিএম, ১৯ জুন ২০২০ শুক্রবার

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আইসিইউতে

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আইসিইউতে

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। আজ শুক্রবার সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।

গত ২ জুন নিউমোনিয়া জনিত সমস্যার কারণে ইউনাইউটেড হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে তার করোনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট আসে। তখন থেকে সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি।

প্রসঙ্গত, অ্যাডভোকেট সাহারা খাতুন গত তিন মেয়াদে ঢাকা-১৮ আসনের নির্বাচিত সংসদ সদস্য। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর প্রথমে স্বরাষ্ট্র এবং পরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।