ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ৫:০৪:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

সিঙ্গাপুরের নতুন প্রেসিডেন্ট থারমান

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৮ পিএম, ২ সেপ্টেম্বর ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিঙ্গাপুরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত অর্থনীতিবিদ এবং দেশটির সাবেক উপপ্রধানমন্ত্রী থারমান শানমুগারাতনাম। 

শুক্রবারের ভোটে ৭০ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে সিঙ্গাপুরের নবম প্রেসিডেন্ট হিসেবে জয় নিশ্চিত করেন তিনি। 

দেশটির বর্তমান প্রেসিডেন্ট হালিমা ইয়াকুবের স্থলাভিষিক্ত হবেন ৬৬ বছর বয়সী থারমান। আগামী ৬ বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টির সাবেক এই নেতা। KSRM

এর আগে শুক্রবার এক যুগেরও বেশি সময় পর সিঙ্গাপুরে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ক্ষমতাসীন দল পিএপির সুপারিশের ভিত্তিতেই প্রেসিডেন্ট প্রার্থী করা হয় থারমানকে।

গত প্রায় ৬০ বছর ধরে দেশটির ক্ষমতায় রয়েছে পিএপির সরকার।