ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ৭:৩৮:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

সিনেমায় মমতা হয়ে আসছেন মিথিলা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৭ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২১ সোমবার

মিথিলা এখন ওপার বাংলার বউ। কাজ করছেন নানা রকম সিনেমায়। কলকাতায়ও বেশ ব্যস্ত হয়ে উঠেছেন মিথিলা। শোনা যাচ্ছে, আরও একটি নতুন সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি।

এখানে তাকে দেখা যাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা মুখার্জীর চরিত্রে। ভারতীয় গণমাধ্যমে এ তথ্যই প্রকাশ হয়েছে।

সেখানে দাবি করা হয়, ওপার বাংলার রাজনীতিক মদন মিত্রকে নিয়ে বায়োপিক নির্মাণ করতে যাচ্ছেন রাজর্ষি দে। সেখানে মদনের চরিত্রে থাকবেন শ্বাশত চ্যাটার্জী। থাকবে আরও অনেক পরিচিত মুখ। তাদের ভিড়েই তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা হয়ে আসবেন মিথিলা।

কামারহাটির বিধায়ক মদন মিত্রের বায়োপিকে নায়িকা কে হবেন তা এখনো নিশ্চিত হয়নি।

এদিকে মিথিলা অভিনীত অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ ছবিটি মুক্তির অপেক্ষায়। এখানে তিনি অভিনয় করেছেন নিরব, মিশা সওদাগর ও নওশাবাদের সঙ্গে।