ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১২:৩৫:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

সিরাজগঞ্জে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নারীসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক   | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২২ পিএম, ১ মে ২০২৩ সোমবার

সিরাজগঞ্জে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নারীসহ নিহত ৩

সিরাজগঞ্জে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নারীসহ নিহত ৩

সিরাজগঞ্জের সলঙ্গায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখী সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও অন্তত দুজন।

সোমবার (১ মে) বিকেল ৫টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুড়কা জোড়াব্রিজ এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার লক্ষ্মীরহাট গ্রামের মানিক উদ্দিনের ছেলে মশিউর রহমান (৪০), তার ভাই মোস্তাফিজুর রহমানের স্ত্রী রানু আক্তার (২২) ও একই এলাকার আব্দুল বাতেন (৪০)।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রংপুরের তারাগঞ্জ উপজেলার অ্যাম্বুলেন্স চালক লাল মিয়া (৪৫)।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, বিকেলে ঢাকা থেকে বগুড়াগামি একটি বাস ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুড়কা জোড়াব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সযাত্রী এক নারীসহ দুজন নিহত হন। খবর পেয়ে পুলিশ, ফায়ার ব্রিগেড ঘটনাস্থল থেকে তিনজনকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।

সিএনএস ডটকম//এসএল//
  
সিটিনিউজ সেভেন ডটকম//আর//