সিরাজগঞ্জ-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী কবিতা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫২ পিএম, ৭ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
সিরাজগঞ্জ-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মেরিনা জাহান কবিতা। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি।
মনোনয়ন বোর্ডের বৈঠকে এই মনোনয়ন দেয়া হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বৈঠকে সভাপতিত্ব করেন।
আওয়ামী লীগের দপ্তর সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচনে প্রার্থী হতে ১১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছিলেন।
তারা হলেন, আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মেরিনা জাহান কবিতা, প্রয়াত সংসদ সদস্যের স্ত্রী ফাতেমা রহমান এবং সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র হালিমুল হক মিরু, আওয়ামী যুবলীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ হায়দার লিটন। তাদের মধ্যে মেরিনা জাহান কবিতা ও চয়ন ইসলাম সম্পর্কে ভাই-বোন।
সংসদ সদস্য মো. হাসিবুর রহমান স্বপন গত ২ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে সিরাজগঞ্জ-৬ আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২ নভেম্বর এই আসনের উপনির্বাচনে ভোট নেয়া হবে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১০ অক্টোবর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১১ অক্টোবর। যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও আপিল নিষ্পত্তি ১২ থেকে ১৪ অক্টোবর চলবে। চূড়ান্তভাবে বৈধ প্রার্থীরা ১৮ অক্টোবর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাবেন। পরদিন ১৮ অক্টোবর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে।
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা




