ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ০:৫৩:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

সিরিজ জিতলো নারী ফুটবল দল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪৯ পিএম, ২৬ জুন ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রথম ম্যাচে ৬-০ গোলের বিশাল জয়ের পর শেষ ম্যাচে গোলশুন্য ড্র করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। যার মধ্য দিয়ে দুই ম্যাচ সিরিজ নিজেদের করে নিয়েছে লাল-সবুজ প্রতিনিধিরা।
রোববার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মালয়েশিয়ার বিপক্ষে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচ গোলশুন্য ড্র করে বাংলাদেশ। যার মধ্য দিয়ে দেশের মাটিতে নারীদের প্রথম আন্তর্জাতিক প্রীতি সিরিজ জয়ের বিশেষ রেকর্ড হলো।

আগের ম্যাচে মালয়েশিয়াকে ৬-০ গোলে হারিয়েছিলো বাংলাদেশ। শেষ ম্যাচে বাংলাদেশ বেশ আক্রমণাত্মক খেলেও গোল আদায় করতে পারেনি তারা।

মালয়েশিয়া এই ম্যাচে দারুণভাবে ঘুরে দাড়িয়েছে। মালয়েশিয়ান কোচ প্রথম ম্যাচের পর রক্ষণ নিয়ে কাজ করার কথা বলেছিলেন। এর প্রতিফলন মাঠে দেখা গেছে। মালয়েশিয়া আজ রক্ষণাত্নক কৌশল অবলম্বন করেছে। তাদের জমাট বাঁধন ভাঙতে সক্ষম হয়নি বাংলাদেশ।