ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ৫:৪৭:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৯ এএম, ২১ মে ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

১৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শনিবার রাত ৮টায় রেল যোগাযোগ স্বাভাবিক হয় বলে জানান ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ।

তিনি জানান, শ্রীমঙ্গল লাইন ক্লিয়ার। ৭১৯ পাহাড়িকা এক্সপ্রেস সিলেট পৌঁছানোর পর ৭২৪ উদয়ন এক্সপ্রেস সিলেট থেকে ছেড়ে আসবে। ৭৩৯ উপবন এক্সপ্রেস ঢাকা থেকে ও ৭৪০ উপবন এক্সপ্রেস সিলেট থেকে চলাচল করবে।

ভোর ৫টার দিকে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী উদয়ন এক্সপ্রেস লাউয়াছড়া জাতীয় উদ্যানে রেললাইনে পড়ে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে লাইনচ্যুত হয়। এতে ইঞ্জিনসহ তিনটি কোচ লাইনচ্যুত হয়ে যায়। এরপর বন্ধ হয়ে যায় সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ।