ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ৩:০১:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

সিলেটে একসঙ্গে জন্ম নেয়া ছয় শিশুর মধ্যে তিন শিশু মারা গেছে

আপডেট: ০২:১০ পিএম, ১৫ জুলাই ২০১৫ বুধবার

indexস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, সিলেট : সিলেটে একসঙ্গে জন্ম নেয়া ছয় শিশুর মধ্যে তিন শিশুই মারা গেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, সিলেট এমএজি ওসমানী হাসপাতালে মঙ্গলবার সকালে একসঙ্গে ৬ শিশুর জন্ম দেন এক মা। তবে মঙ্গলবার রাত ৯টার দিকে তাদের মধ্যে ৩ জন মারা যায়। সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহকারি অধ্যাপক ডা. আব্দুল হাই জানিয়েছেন, মূলত প্রসবজনিত জটিলতার কারণে ৩ শিশু মারা গেছে। সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের পারকুল গ্রামের ব্যবসায়ী জামাল উদ্দিনের স্ত্রী হাসনা বেগমকে মঙ্গলবার ভোর ৬ টায় ওসমানী মেডিকেলের গাইনি বিভাগে ভর্তি করা হয়। সকাল ১০ টার সময় তিনি বিনা অপারেশনে স্বাভাবিকভাবে ৬ সন্তানের জন্ম দেন। অধ্যাপক মো. আব্দুল হাই জানান, শিশুগুলোর ওজন খুব কম, তাই তাদেরকে নাভি দিয়ে ক্যাথেটারেইন করে প্রাথমিক অবস্থায় খাবার দেয়া হয়। ১৫.০৭.২০১৫