সিলেটে জমজমাট ঈদের বাজার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৪ পিএম, ২২ এপ্রিল ২০২২ শুক্রবার
ফাইল ছবি
করোনাভাইরাস সংক্রমণের কারণে টানা দুই বছর সিলেটে জমেনি ঈদের বাজার। তবে এ বছর করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রোজার আগে থেকেই ক্রেতা আকর্ষণে নানা সাজসজ্জা আর প্রস্তুতি নেন ব্যবসায়ীরা। ফলে আগেভাগেই নতুন জামা-কাপড় কিনছেন ক্রেতারাও।
দেখা যায়, প্রবাসী অধ্যুষিত সিলেট শহরের শপিংমলগুলোর ভেতরে পোশাকের সমাহার আর বাইরে রঙিন বাতি। যা নজর কাড়ছে ক্রেতা সাধারণের। ভারতসহ বিভিন্ন দেশ থেকে আনা নিত্য নতুন কালেকশন নিয়ে পসরা সাজিয়েছে ফ্যাশন হাউজ ও মেগামলগুলো। ফুটপাতেও চলছে বেচাকেনা। দিনের বেলা থেকে রাতেই ভিড় বেশি ক্রেতাদের। বিশেষ করে রাত ৮টা থেকে মধ্য রাত পর্যন্ত চলছে কেনাকাটা। শিশু থেকে শুরু করে এ ভিড়ে আছেন বয়স্করাও।
সিলেটের অভিজাত শপিংমল আল হামরা শপিং সিটিতে ঈদের নতুন পোশাক কিনতে আসা শিশু ওয়াজিহা মাহমুদ আফরিন জানায়, গত বছর করোনা থাকায় বাবা আমাদের মার্কেটে নিয়ে আসেনি। এবার ঈদের জামা কিনতে বাবা-মায়ের সঙ্গে এসেছি। আমি ও আমার বোন দুটি লেহেঙ্গা কিনেছি। আমাদের খুব পছন্দ হয়েছে। ছোটবোনও খুশিতে ঘুরছে।
তবে ক্রেতারা জানান, অন্য বছরের তুলনায় এ বছর কাপড়ের দাম সামান্য বেশি। এছাড়া ব্যবসায়ীরাও তাদের সুবিধামতো দাম হাঁকাচ্ছেন।
জিন্দাবাজারের ব্লু-ওয়াটার শপিং সিটির জারা ফ্যাশন হাউসের মালিক জুনাইদ আহমদ বলেন, বিগত দুই বছর রমজানেও অতিমারি করোনার কারণে সিলেটসহ সারাদেশে লকডাউন ছিল। শেষ মুহূর্তে ঈদের কয়েকদিন আগে লকডাউন শিথিল করে দোকান খুলে দেওয়া হলেও ক্রেতাদের তেমন একটা সাড়া মেলেনি। এবার করোনা না থাকায় আগেভাগেই ক্রেতারা আসছেন। নিজেদের পছন্দের জামা কিনছেন। আশা করছি, ব্যবসা ভালোই হবে।
হাসান মার্কেটের ব্যবসায়ী রইছ আলী বলেন, এবার লকডাউন আর বিধিনিষেধ না থাকায় ঈদবাজার জমতে শুরু করেছে। আশা করি এবার বিগত বছরগুলোর লোকসান কিছুটা হলেও লাঘব হবে।
নয়া সড়ক ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি ও ফ্যাশন হাউস মাহার স্বত্বাধিকারী মাহি উদ্দিন আহমদ সেলিম বলেন, কয়েকদিন হলো ব্যবসা জমতে শুরু করেছে। নয়া সড়ক এলাকায় ক্রেতাদের স্বাগত জানাতে এবার একটু ব্যতিক্রমী সাজসজ্জা করা হয়েছে। এবার বেচাবিক্রি ভালো হবে বলে আশা করছি।
- অগ্নিঝরা মার্চ শুরু আজ, স্বাধীনতার শপথ
- ইরানে বালিকা বিদ্যালয়ে হামলা, নিহতের সংখ্যা বেড়ে ১১৮
- খামেনি হত্যা: প্রতিশোধের অঙ্গীকার ইসলামিক রেভল্যুশনারি গার্ডের
- জলবায়ু পরিবর্তনে জেরে দেবে যাচ্ছে রাজধানী ঢাকা: গবেষণা
- মৃত্যুর সময় কী করছিলেন ইরানের সুপ্রিম লিডার খামেনি?
- খামেনি নিহত: ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
- ফ্যামিলি কার্ড: স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তির উদ্যোগ
- অভিনয়েই নিজেকে নতুন করে খুঁজে পাই: তানজিন তিশা
- খোলা আকাশের নিচে ইফতার বিক্রি, কতটা স্বাস্থ্যসম্মত
- মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, শত শত ফ্লাইট বাতিল
- আজও জমে ওঠেনি বইমেলা, লোক আছে, ক্রেতা নেই
- ডিম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ দেশ, দৈনিক চাহিদা ৫ কোটি পিস
- ঈদে দেশীয় বুটিক হাউজগুলো ক্রেতা টানছে যে কারণে
- স্বাস্থ্যমন্ত্রীর কাছে ফার্মাসিস্টস ফোরামের ৬ দাবি পেশ
- ইরানে মেয়েদের স্কুলে ভয়াবহ হামলা, ৪০ শিক্ষার্থী নিহত
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান
- শনিবার ভিড় বাড়ছে রাজধানীর শপিংমলগুলোতে
- ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত
- ইরানে মেয়েদের স্কুলে ভয়াবহ হামলা, ৪০ শিক্ষার্থী নিহত
- গভীররাতে দাদিকে খুন, নাতনিকে তুলে নিয়ে হত্যা
- কুমিল্লায় সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় দুই বোন নিহত
- আইসিসির মাস সেরা ক্রিকেটার সোবহানা মোস্তারি
- ফ্যামিলি কার্ড: স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তির উদ্যোগ
- ঈদযাত্রায় ভাড়া বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা: সড়ক পরিবহন মন্ত্রী
- আজও জমে ওঠেনি বইমেলা, লোক আছে, ক্রেতা নেই
- দূষিত বাতাসে লাহোর প্রথম, দিল্লি দ্বিতীয় ও ঢাকা তৃতীয়
- ‘সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল’
- মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, শত শত ফ্লাইট বাতিল
- অভিনয়েই নিজেকে নতুন করে খুঁজে পাই: তানজিন তিশা
- স্বাস্থ্যমন্ত্রীর কাছে ফার্মাসিস্টস ফোরামের ৬ দাবি পেশ




