সিলেটে টানা ৩ ঘণ্টা ভারী বৃষ্টি, ফের বন্যার শঙ্কা!
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৬ এএম, ২৯ জুন ২০২২ বুধবার
ফাইল ছবি
উজানের ঢল আর ভারী বর্ষণে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পুরো সিলেট বিভাগ। এ অবস্থায় বন্যাকবলিত সিলেট আবারও একটানা তিন ঘণ্টা ভারী বৃষ্টি হয়েছে। একই সঙ্গে নগরের অনেক এলাকায় রাস্তাঘাটে পানি জমে গেছে। অন্যদিকে ছড়াখালগুলো সুরমার পানির সঙ্গে একাকার হওয়াতে নগরের কিছু এলাকায় ফের পানি উঠেছে।
মঙ্গলবার (২৮ জুন) রাত ১০টা থেকে ১টা পর্যন্ত টানা তিন ঘণ্টার ভারী বৃষ্টিতে নগরের অনেক এলাকা প্লাবিত হয়েছে। এ কারণে ফের বন্যার শঙ্কায় আছেন স্থানীয়রা। তবে ইতোমধ্যে সিলেট জেলার প্রায় ৮০ ভাগ এবং সুনামগঞ্জের প্রায় ৯০ ভাগের বেশি এলাকা প্লাবিত হয় ভয়াবহ বন্যায়।
সিলেট পাউবো সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। আমলশীদে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ১২৪ সেন্টিমিটার ওপরে, কুশিয়ারার পানি বিয়ানীবাজারের শেওলা পয়েন্টে বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার এবং ফেঞ্চুগঞ্জে কুশিয়ারার পানি বিপৎসীমার ১০৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। যে কারণে ওইসব এলাকায় ফের বন্যার পানি বাড়তে শুরু করেছে।
সিলেট পাউবোর উপ-প্রকৌশলী নিলয় পাশা বলেন, আগামী বেশ কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস আছে। এতে পানি বাড়বে কি না, আগেই বলা যাচ্ছে না। আর উজানে ভারী বৃষ্টি হলে সিলেটে পাহাড়ি ঢল নামতে পারে।
আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা বলেন, মঙ্গলবার (২৮ জুন) রাতে সিলেটে ভারী বৃষ্টিপাত হয়েছে। তবে আরও কয়েক দিন বৃষ্টিপাত হবে। দিনের তুলনায় রাতে বেশি বৃষ্টি হবে। নদ-নদীর পানিও কিছুটা বাড়বে। এ অবস্থায় উজানে ভারী বৃষ্টি হলে বন্যার পানি আবারও বাড়ার আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, সরকারি তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে এবার প্রায় অর্ধকোটির বেশি মানুষ বন্যা কবলিত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় বন্যায় ৪ লাখ ১৬ হাজার ৯৬৬টি পরিবারের ২১ লাখ ৯৬ হাজার ৯৬৫ জন মানুষ বন্যাকবলিত হয়েছেন। তাদের মধ্যে ৩০ হাজার ৯৪০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভাগ জুড়ে প্রাকৃতিক দুর্যোগে ৫২ জনের মৃত্যু হয়েছে।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো




