ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ০:৪১:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

সিলেটে ট্রাক চাপায় মা-ছেলে নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৪ পিএম, ২৪ জুন ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাক চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আহতদের সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের দক্ষিণ বুড়দেও ভাঙা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হনুফা বেগম (৪৫) এবং তার ছেলে শফিকুল ইসলাম (৫)। নিহতদের বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজিচালিত অটোরিকশায় করে হনুফা বেগম ছেলেকে নিয়ে সিলেট যাচ্ছিলেন। দক্ষিণ বুড়দেও ভাঙা ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীতগামী একটি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গাড়ি থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মা-ছেলে নিহত হন। এ ছাড়া সিএনজিচালিত অটোরিকশায় থাকা অপর যাত্রীরাও গুরুতর আহত হন। তবে এ ঘটনায় ট্রাকটি জব্দ করা যায়নি।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) ফয়েজ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত স্থান ত্যাগ করে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেটের ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।