ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ২:১৩:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

সিলেটে বন্যা: এখন পর্যন্ত ২২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২০ পিএম, ২১ জুন ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

পানিতে ডুবে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, বজ্রপাত ও টিলাধসে গত এক সপ্তাহে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে অন্তত ২২ জনের প্রাণহানি হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক হিমাংশু লাল রায়। তিনি বলেন, নিহতদের মধ্যে সিলেটে ১৪ জন, মৌলভীবাজারে তিন ও সুনামগঞ্জের পাঁচ জন রয়েছেন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, বন্যা পরিস্থিতির কারণে সব উপজেলার তথ্য পাওয়া যাচ্ছে না। এ সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে বেশ কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি। গত কয়েকদিন ধরে সিলেট ও সুনামগঞ্জের ওপর দিয়ে বয়ে যাচ্ছে ভয়াবহ বন্যা। দুই জেলার প্রায় ৮০ শতাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে সোমবার পর্যন্ত পানিবন্দি ছিলেন অন্তত ৪০ লাখ মানুষ।

বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট না থাকার কারণে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক ধীরে ধীরে ফেরায় হতাহতের খবর জানা যাচ্ছে।

সূত্র: বাসস’