সিলেটে সম্পত্তির জেরে ছেলের হাতে মা খুন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৮ পিএম, ২৩ জানুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নে পারিবারিক কলহের কারণে ছেলের হাতে খুন হয়েছেন আয়নব বিবি (৬০) নামের এক নারী। এ ঘটনায় ছেলে আবুল হাসনাত (২৩) নিজেই থানায় গিয়ে পুলিশের কাছে ধরা দেন।
রোববার (২৩ জানুয়ারি) সকাল ৭টার দিকে উত্তর মুহাইল গ্রামে এ ঘটনাটি ঘটে। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার মা-বাবার সঙ্গে সম্পত্তি ও টাকাপয়সা নিয়ে আবুল হাসনাতের ঝগড়াবিবাদ হয়। একপর্যায়ে মা-বাবা তাদের দুই ছেলেকে সম্পত্তি থেকে বঞ্চিত করে একমাত্র মেয়ের নামে দেওয়ার কারণে আবুল হাসনাত ক্ষিপ্ত হয়ে রড দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মাটিতে লুটে পড়েন আয়নব বিবি।
পরে পরিবারের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা সদরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিজ হাতে মাকে হত্যার পর আসামি নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেন।
এ ঘটনায় তার সম্পৃক্ততার কথা স্বীকার করায় বর্তমানে তিনি পুলিশের হাতে আটক রয়েছেন। ওই নারীর মরদেহের ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ