সিলেট ওসমানী মেডিকেলের ৫ নার্স করোনায় আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১২ পিএম, ১৬ মে ২০২০ শনিবার
ছবি: সংগৃহীত
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একাধিক চিকিৎসকের পর এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাঁচজন জ্যেষ্ঠ সেবিকা (নার্স) ও একজন ওয়ার্ডবয়। আক্রান্ত সেবিকারা ওসমানীর আইসিইউ বিভাগে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
শুক্রবার একদিনেই এ হাসপাতালের পাঁচজন সেবিকাসহ ৬ জনের করোনা শনাক্ত হওয়ায় হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের মধ্যে করোনা আতঙ্ক দেখা দিয়েছে।
শুক্রবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে ৬ জনই ওসমানী হাসপাতালের স্বাস্থ্যকর্মী। এ ছাড়া এদিন নগরের আরও একজন, দক্ষিণ সুরমায় পাঁচজন ও সদর উপজেলায় একজন এবং ওসমানীনগরের একজনের করোনা শনাক্ত হয়।
সূত্র জানিয়েছে, আক্রান্ত ওই সেবিকারা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া প্রখ্যাত চিকিৎসক, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক ভারপ্রাপ্ত পরিচালক ও সার্জারি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক মীর মাহবুব আলমের সেবায় নিয়োজিত ছিলেন।
জানা গেছে, ডা. মীর মাহবুব আলম লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেও তার শরীরে করোনার উপসর্গ ছিল। তবে চারবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেও রিপোর্ট নেগেটিভ আসে। মঙ্গলবার (১২ মে) ভোরে তিনি মারা গেলে ওইদিন সকালেই সিলেটের হজরত মানিকপীর (রহ.) কবরস্থানে তাকে দাফন করা হয়।
-জেডসি
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল


