ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১৩:১৬:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

সীতাকুণ্ডের আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৪, আহত দেড় শতাধিক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৮ এএম, ৫ জুন ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগার পর ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দেড় শতাধিক।

শনিবার (৪ জুন) দিবাগত রাত ২টার পরে চট্টগ্রাম সিভিল সার্জন সূত্রে এ তথ্য জানা যায়। 

রাত ২টা ১০ মিনিটে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী  বলেন, হিসাব করে দেখেছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত দেড় শতাধিক আহতকে ভর্তি করানো হয়েছে। ৪ জন মারা গেছেন। বেশিরভাগই ধোঁয়ায় আহত, হালকা পোড়াও আছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতরও অনেকে আছেন। তাদেরও চিকিৎসা চলছে। 

তিনি বলেন, ফায়ার সার্ভিসের কর্মীদের জন্য চট্টগ্রাম সিএমএইচের বার্ন ইউনিট প্রস্তুত রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাদের এখানে সমস্যা হলে সেখানে পাঠানো হবে। বিভাগীয় কমিশনার এখানে আছেন। তিনি পরিস্থিতি দেখছেন। আমরাও সার্বক্ষণিকভাবে তদারকি করছি।