সীমান্তে উত্তেজনা! কাশ্মীরে দুপক্ষের মধ্যে তীব্র গোলাগুলি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৮ পিএম, ২৬ এপ্রিল ২০২৫ শনিবার
সংগৃহীত ছবি
নিয়ন্ত্রণরেখা বরাবর আবারও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। শুক্রবার রাতেই কাশ্মীরের একাধিক পয়েন্টে পাকিস্তানি সেনারা ‘অকারণ’ভাবে গুলি চালায় ভারতীয় পোস্ট লক্ষ্য করে, যার কড়া জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে এনডিটিভি।
দিল্লির অভিযোগ, টানা দুই রাত পাকিস্তান এমন উসকানিমূলক আচরণ করছে। ভারতের সেনাবাহিনীর মতে, সীমান্তে ভারতের প্রস্তুতি ও সতর্কতা যাচাই করতেই এই ধরনের পদক্ষেপ নিচ্ছে ইসলামাবাদ।
ঘটনার পটভূমিতে উপত্যকার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। কারণ কয়েক দিন আগেই জম্মু-কাশ্মীরের পহেলগামে ভয়াবহ হামলায় প্রাণ হারান ২৬ জন পর্যটক। ওই হামলার দায় নিয়েছে লস্কর-ই-তৈয়বার ঘনিষ্ঠ গোষ্ঠী ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। ভারতীয় গোয়েন্দাদের দাবি, এই হামলার নেপথ্যে রয়েছেন ২৬/১১ মুম্বাই হামলার মূল চক্রান্তকারী হাফিজ সাঈদ।
এ ঘটনার পর ভারতের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক কড়া পদক্ষেপ। সিন্ধু নদী পানি চুক্তি বাতিলের হুঁশিয়ারির পাশাপাশি পাকিস্তানকে এক ফোঁটা জলও না দেওয়ার ঘোষণা এসেছে। সেই সঙ্গে বন্ধ করা হয়েছে ভিসা পরিষেবা, কূটনৈতিক সম্পর্ক হ্রাস এবং দুই দেশের পর্যটকদের দ্রুত নিজ দেশে ফেরার নির্দেশ।
প্রতিবাদে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে পাকিস্তানও। বাতিল করেছে সব দ্বিপাক্ষিক চুক্তি, যার মধ্যে রয়েছে ঐতিহাসিক সিমলা চুক্তিও। বন্ধ করে দেওয়া হয়েছে জনপ্রিয় ওয়াঘা সীমান্তের পতাকা নামানোর অনুষ্ঠান।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু











