ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১৭:৫৯:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

সুইমিং পুলেও নারী-পুরুষ সমতা আনল জার্মানি

আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৪ পিএম, ১২ মার্চ ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারী-পুরুষ সমতায়নে যে দেশগুলো এগিয়ে রয়েছে, এ তালিকার প্রথমদিকেই থাকবে জার্মানির নাম। সম্প্রতি দেশটিররাজধানী বার্লিনের সুইমিং পুলেও নারী-পুরুষের সমতায়ন আনা হয়েছে। এখন থেকে পুরুষদের মতোই সাধারণ সুইমিং পুলে নগ্ন হয়ে সাঁতার কাটতে পারবেন নারীরাও।

এক নারীর অভিযোগের ভিত্তিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, বেশ কিছুদিন আগে এক তরুণী পোশাক ছাড়াই শহরের কোনও একটি সুইমিং পুলে সাঁতার কাটতে চেয়েছিলেন। কিন্তু তাকে পানিতে নামতে দেওয়া হয়নি। এই ঘটনার পর থেমে থাকেননি তরুণী। এরপর নারী-পুরুষের সমান অধিকার চেয়ে সিনেটেও আবেদন করেন ওই তরুণী। সব দিক খতিয়ে দেখে সেখানকার স্থানীয় প্রশাসন এই বিষয়ে হস্তক্ষেপ করে। আর রায় যায় তরুণীর পক্ষে।

খবরে আরও বলা হয়, আইনি জটিলতা পেরিয়ে সাম্য রক্ষার অধিকার নিয়ে লড়াই করা সহজ ছিল না ওই তরুণীর।

কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি শহরের নারীরা। বার্লিন সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পুরুষরাও।