ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ৩:৫৮:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

সুকন্ঠি গীতা দত্তের জন্মদিনে গভীর শ্রদ্ধা

আঞ্জুমান আরা | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৪ এএম, ২৩ নভেম্বর ২০২১ মঙ্গলবার

গীতা দত্ত।  পুরোনো ছবি।

গীতা দত্ত। পুরোনো ছবি।

তুমি যে আমার (হারানো সুর), এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যায় (হসপিটাল), নিশি রাত বাঁকা চাঁদ আকাশে (পৃথিবী আমারে চায়),--ভারতীয় বাংলা সিনেমার সোনালি দিনের এই গানগুলো আমাদের কম বেশি সবারই শোনা। আমাদের মা বাবারা এসব গানে মন্ত্রমুগ্ধ হতেন।

এই গানগুলো গেয়েছিলেন সুকন্ঠি গায়িকা গীতা দত্ত। আজ ২৩ নভেম্বর মঙ্গলবার তার ৯১তম জন্মদিনে জানাই গভীর শ্রদ্ধার্ঘ্য।  

গীতা দত্ত একজন বাঙালি সঙ্গীতশিল্পী। তিনি মূলত ১৯৫০ এবং ১৯৬০  দশকে হিন্দি  ও বাংলা ছবিতে নেপথ্য গায়িকা। তিনি বাংলা আধুনিক গানের জন্যও বিখ্যাত।

হিন্দী ছবিতেও তার জনপ্রিয় অনেক গান রয়েছে। হেমন্ত মুখোপাধ্যায়, ও পি নাইয়ার, মান্না দ ‘র সুরেও কন্ঠ দিয়েছেন তিনি। 

গীতা দত্ত ১৯৩০ সালের ২৩ নভেম্বর বাংলাদেশের শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করেন। পরিচালক, অভিনেতা গুরু দত্তের সাথে বিয়ের আগে তার নাম ছিল গীতা ঘোষ রায়চৌধুরী। বিয়ের আগে গীতা রায় নামে সুপরিচিত ছিলেন।
মাত্র ১২ বছর বয়সে কণ্ঠশিল্পী হিসেবে তার আত্মপ্রকাশ। গান গেয়েছেন বাংলা, হিন্দি, গুজরাটি সিনেমাতে। শচীনকর্তা , হেমন্ত, মান্না দে, সুধীন দাশের সুরে গান করেছেন। উপহার দিয়েছেন মিষ্টি জনপ্রিয় কিছু গান। যা আজও সমান মুগ্ধ করে রাখে শ্রোতাকে।

মাত্র ৪১ বছর বয়সে গীতা দত্ত লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে ১৯৭২ সালের ২০ জুলাই মৃত্যু বরণ করেন। 
 

তথ্যসূত্র- উইকিপিডিয়া ও গীতা দত্তের ওয়েব সাইড। 
ছবি - গুগুল থেকে নেওয়া।