সুনামগঞ্জে ঢলের পানিতে ভেসে গেছেন দুই সন্তানসহ মা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৭ এএম, ২০ জুন ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ঢলের পানির স্রোতে দুই সন্তানসহ এক নারী ভেসে গেছেন।সোমবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাল্লা সরকারি কলেজ সংলগ্ন ডুবন্ত সড়ক পার হওয়ার সময় এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় শাল্লা সরকারি কলেজের পাশের সেতুর নিচে সাবমারসিবল সড়ক দিয়ে আসছিলেন মা ও তার দুই সন্তান। এ সময় ঢলের পানির স্রোতে তারা ভেসে যান।
তারা শাল্লার হবিবপুর ইউনিয়নে বিলপুর গ্রামের বাসিন্দা রথীন্দ্র দাসের স্ত্রী দুর্লভ রানী দাস (৩০) এবং তাদের দুই সন্তান জবা রানী দাস (৭) ও বিজয় দাস (৫)। তবে এখনো তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
নিখোঁজের পরিচয় নিশ্চিত করেছেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তালেব।
শাল্লার মূল সড়কে ওঠার সময় একটি কালভার্টের কাছে ডুবে যাওয়া সড়ক পার হতে গিয়ে দুই শিশুসহ ওই মা পানিতে পড়ে যান। এ সময় প্রবল স্রোত তাদের ভাসিয়ে দাড়াইন নদীর দিকে নিয়ে যায়। ঘটনাটি দেখে পথচারীরা উদ্ধারে এগিয়ে গেলেও ব্যর্থ হন। শাল্লায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যক্রম শুরু না হওয়ায় উপজেলা প্রশাসন, পুলিশসহ এলাকাবাসী দাড়াইন নদীতে কয়েক ঘণ্টা উদ্ধার অভিযান চালানোর পর ব্যর্থ হয়।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর ফায়ার স্টেশন কর্মকর্তা নিউটন দাশ বলেন, শাল্লায় একটি দুর্ঘটনা ঘটেছে বলে শুনেছি। ঘটনাটি রাতে হওয়ায় আমাদের ডুবুরি সেখানে গিয়ে উদ্ধার অভিযান চালানোর সুযোগ নেই। সকালে স্থানীয় প্রশাসনের সহযোগিতা পেলে ডুবুরি দিয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাবে।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস











