ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ২০:৪৮:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার

সুনামগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ১ এপ্রিল ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

সুনামগঞ্জের দিরাইয়ের চানপুর গ্রামে বাড়ির সামনের ডোবার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে দিরাই উপজেলার চানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, প্রদীপ দাসের পুত্র প্রমিত দাস (৫), দিপু দাসের ছেলে রক্তিম দাস (৬) দীপক দাসের মেয়ে বৃন্দা দাস(৭)।

প্রতিবেশীরা জানান, বাড়ির সামনের আঙিনায় খেলা করছিল তিন শিশু। খেলাধুলার একপর্যায়ে তারা তিনজন বাড়ির সামনের ডোবায় পড়ে গিয়ে মারা যায়।

করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন চন্দ্র দাস জানান, শিশুরা খেলাধুলা করার একপর্যায়ে বাড়ির সামনের ডোবায় পড়ে গিয়ে মারা যায়। নিহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে জরুরি বিভাগের ডাক্তার তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

দিরাই থানার ওসি সাইফুল ইসলাম বলেন, বাড়ির উঠানে খেলাধুলা করার এক পর্যায়ে শিশুরা পানিতে ডুবে মারা যায়। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।