সুনামগঞ্জে বজ্রপাতে তিন শিশু নিহত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০৭ পিএম, ১৯ মে ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাদাম তোলার সময় বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন কমপক্ষে আরও ১০ জন। বৃহস্পতিবার (১৯ মে) দুপুর ১২টার দিকে উপজেলার সুন্দর পাহাড়ি গ্রামের পাশে বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটে।
গুরুতর আহতদের বাদাঘাট, তাহিরপুর ও সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পাহাড়ি ঢলে বিভিন্ন এলাকার বাদাম খেত ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এমন অবস্থায় সুন্দর পাহাড়ি গ্রামের বাদাম চাষিরা পরিবারের শিশু-নারীসহ সবাইকে নিয়ে বাদাম তুলতে যান। দুপুর ১২টার দিকে ঝড়ের সময় বজ্রপাতের ঘটনা ঘটে। সেই বজ্রপাতে ঘটনাস্থলেই সুন্দর পাহাড়ি গ্রামের কৃষক আব্দুল হালিমের মেয়ে তাওহিদা বেগম (১১), ফজর আলীর মেয়ে রিপা বেগম ও আব্দুল আজিজের ছেলে আমিরুলের (১১) মৃত্যু হয়।
এ ঘটনায় অন্তত আরও ১০ জন আহত হয়েছেন। তাদের তাহিরপুর, বাদাঘাট ও সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন জানান, ব্যক্তিগতভাবে নিহতদের পরিবারকে পাঁচ হাজার করে নগদ টাকা দেওয়া হয়েছে।
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নির্বাচন পর্যবেক্ষণ: স্বচ্ছতার প্রতিশ্রুতি না আনুষ্ঠানিকতার ফাঁদ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- স্বর্ণ-রুপার দাম পতন, স্বর্ণে ভরিতে কমলো ৭৬৪০ টাকা
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে নাজেহাল ক্রেতারা
- আজকের বাজারের সোনার দাম জেনে নিন
- ১৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা শামা ওবায়েদের
- রমজান মাসের অফিস সময় নির্ধারণ
- ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন
- বিশ্বকাপ ফুটবলের টিকেট মিলল কি না জানা যাবে আজ
- ববিতাসহ দশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- আজ থেকে দুই দিন নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জে গ্যাসের তীব্র স্বল্পচাপ
- বিশ্বকাপ ফুটবলের টিকেট মিলল কি না জানা যাবে আজ
- ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন
- রমজান মাসের অফিস সময় নির্ধারণ
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- ১৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা শামা ওবায়েদের
- ববিতাসহ দশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দ্বিতীয়
- আজকের বাজারের সোনার দাম জেনে নিন
- সুষ্ঠু পরিকল্পনায় সব সমস্যার সমাধান সম্ভব :ডা. জুবাইদা
- আচরণবিধি লঙ্ঘন: চাঁ.গঞ্জে দুইটি তোরণ ভেঙে দিল প্রশাসন
- দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজারের বেশি পোস্টাল ব্যালট







