সুন্দরবনে গাইড হিসাবে দেখা যাবে নারীদের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০১ পিএম, ১১ ডিসেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি
সুন্দরবন। বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি। বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলির অন্যতম। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুই জেলা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বিস্তৃত। সুন্দরবনের ভারতীয় অংশে ব্যাঘ্র প্রকল্পের গাইড হিসাবে প্রথমবারের মতো দেখা যাবে মহিলাদের। আগামী ১ অক্টোবর থেকে সুন্দরবনের গাইড হিসাবে কাজ করবেন চার নারী।
সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। ১০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ৬,০১৭ বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে এবং বাকি অংশ রয়েছে ভারতের মধ্যে।
সুন্দরবন গহীন অরণ্য ও শ্বাপদসংকুল। পদে পদে সেখানে লুকিয়ে রয়েছে বিপদ। রয়েছে প্রতিকূলতা। এমন একটা জায়গায় পর্যটকদের সুরক্ষা নিশ্চিত করে ভ্রমণ করানোর দায়িত্বটাও বেশ চ্যালেঞ্জিং। আর সেই কারণেই কেবলমাত্র পুরুষরাই সুযোগ পেতেন সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের গাইড হওয়ার। এর মধ্যে যে পুরুষতান্ত্রিকতার ছাপ লুকিয়ে রয়েছে, তা এক প্রকার স্পষ্টই। এক যুগ পেরিয়ে এসে এবার ভাঙল সেই অচলায়তন। প্রথমবারের জন্য সুন্দরবনে ব্যাঘ্র প্রকল্পের গাইড হিসাবে দেখা যাবে মহিলাদের।
সেনাবাহিনী থেকে শুরু করে পাইলট— সমস্ত রকম কর্মক্ষেত্রেই বিশ্বজয় করেছেন মহিলারা। তবে গাইডের ভূমিকাতেই বা সুযোগ মিলবে না কেন তাদের? মাস কয়েক আগের কথা। এমন একটি চিন্তাভাবনা থেকেই মহিলা গাইড নেওয়ার কথা ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গের সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের কর্তৃপক্ষ। কিন্তু এই বিজ্ঞপ্তিতে কতটা সাড়া মিলবে, তা নিয়ে ধন্দে ছিলেন আধিকারিকরাও। তাদের রীতিমতো চমকে দেয় আবেদনকারীর তালিকা। চ্যালেঞ্জিং এই কাজের জন্যই এগিয়ে আসেন সুন্দরবনেরই চার বাসিন্দা— মধুমিতা মণ্ডল, সুমনা মণ্ডল, বীথিকা রায় ও ভাস্বতী কামিলা সরকার।
গত ১ অক্টোবর থেকে সুন্দরবনের গাইড হিসাবে দেখা যাচ্ছে তাদের। গত ১৪ ও ১৫ সেপ্টেম্বর প্রাথমিক পর্যায়ের ট্রেনিং দেওয়ার পর গাইড হিসাবে নিয়োগ করা হয় তাদের। পশ্চিমবঙ্গ বনদপ্তরের বিশেষ নৌকায় পর্যটকদের সুন্দরবনের টাইগার রিজার্ভ ঘুরিয়ে দেখানোর পাশাপাশি তারা বর্ণনা দেবেন সুন্দরবনের ঐতিহ্য, প্রাকৃতিক ভূমিকা এবং বৈচিত্র্যেরও।
সদ্য-নিয়োজিত গাইডদের জন্য বাংলা, হিন্দি এবং ইংরাজি— তিনটি ভাষারই প্রশিক্ষণের বন্দোবস্ত করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি গাইডদের সুবিধার্থে বাংলা অনুবাদ করানো হচ্ছে প্রচলিত গাইডেন্স পুস্তিকারও। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের তরফে জানানো হয়েছে, বেতনের ক্ষেত্রেও সমানাধিকার পাবেন মহিলারা। প্রতিদিন ৬০০ টাকা করে দেওয়া হবে তাদের।
সব মিলিয়ে বলতে গেলে, যেন এক নতুন যুগের সূচনা হতে চলেছে সুন্দরবনের ভারতীয় প্রান্তে। শুধু মহিলা ক্ষমতায়নই নয় বরং তার সুস্পষ্ট প্রভাব পড়তে চলেছে প্রান্তিক অর্থনীতিতে এবং কর্মসংস্কৃতির প্রচলিত ধারণায়।
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা



