সুপারস্টার শ্রীদেবীর চলে যাওয়ার ৩ বছর
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
আজ হিন্দি চলচ্চিত্রের প্রথম সুপারস্টার নায়িকা শ্রীদেবীর চলে যাওয়ার তিন বছর। ২০১৮ সালের আজকের এই দিনে দুবাইয়ের জুমেইরাহ এমিরেটস টাওয়ারের বাথরুমে হৃদরোগে আক্রান্ত হয়ে বাথটাবের পানিতে পড়ে দম আটকে মাত্র ৫৪ বছর বয়সে মারা যান তিনি। মুম্বাইয়ে রাষ্ট্রীয় মর্যাদায় এই অভিনেত্রীকে সমাহিত করা হয়।
১৯৬৩ সালের ১৩ অগাস্ট তামিলনাড়ুর শিবকাশিতে শ্রীদেবী জন্মগ্রহণ করেন। হিন্দি ছাড়াও একাধারে তামিল, তেলেগু, কান্নাড়া ও মালায়ালাম সিনেমায় তিনি জ্যোতি ছড়িয়েছেন। আশির দশকে হিন্দি সিনেমা জগতে নারী সুপারস্টার হয়ে ওঠেন শ্রীদেবী। রোমান্টিক, অ্যাকশন, কমেডি তিন ধরনের অভিনয়েই তিনি ছিলেন সেরা। নাচেও ছিলেন পারদর্শী।
নায়িকার মৃত্যু নিয়ে সে সময় জল কম ঘোলা হয়নি। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে গুঞ্জন উঠেছিল। তবে অনেক পরীক্ষা নীরিক্ষার পর বিশেষজ্ঞ চিকিৎসকরা শ্রীদেবীর মৃত্যুকে দুর্ঘটনা বলে ঘোষণা করেন। ফলে তাকে নিয়ে ছড়ানো কোনো গুঞ্জনেরই সত্যতা আজও মেলেনি।
মৃত্যুর কয়েকদিন আগে প্রযোজক স্বামী বনি কাপুর এবং ছোট মেয়ে খুশি কাপুরকে সঙ্গে নিয়ে এক নিকট আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দুবাই গিয়েছিলেন প্রয়াত নায়িকা শ্রীদেবী। অভিষেক ছবি ‘ধড়ক’-এর শুটিংয়ে ব্যস্ত থাকায় ওই অনুষ্ঠানে যেতে পারেননি বড় মেয়ে জাহ্নবী কাপুর।
বিয়ের অনুষ্ঠান শেষে বনি কাপুর ও খুশি ভারতে ফিরে আসলেও দুবাইয়ের জুমেইরাহ এমিরেটস হোটেলে থেকে যান শ্রীদেবী। ২৪ ফেব্রুয়ারি রহস্যজনক ভাবে সেখানেই তার মৃত্যু হয়। সুপারস্টার নায়িকার মৃত্যুতে অভিযোগের আঙুল উঠেছিল স্বামী বনি কাপুরের দিকে। সোশ্যাল মিডিয়ায় অনেকে দাবি করেছিলেন, এই মৃত্যু স্বাভাবিক নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড।
এই ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ায় নড়েচড়ে বসে দুবাই পুলিশ। শুরু হয় তদন্ত। যার কারণে শ্রীদেবীর লাশ দুবাই থেকে ভারতে আসতে চারদিন দেরি হয়েছিল। পরে চিকিৎসকদের কাছ থেকে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর লাশ ভারতে আনার ছাড়পত্র দেয় দুবাই পুলিশ। এরপরই তার শেষকৃত্য করা হয়।
১৯৭৯ সালে ‘সোলভা সাওয়ান’ ছবিটি দিয়ে হিন্দি চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিষেক হয়েছিল শ্রীদেবীর। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য ব্যবসাসফল ছবিতে অভিনয় করেছেন। কাজ করেছেন ভারতের দক্ষিণী ইন্ডাস্ট্রির তামিল ও তেলেগু ছবিতেও। দুই ইন্ডাস্ট্রি থেকেই জিতেছেন একাধিক ফিল্মফেয়ার পুরস্কার।
প্রয়াত সুপারস্টার নায়িকা শ্রীদেবীকে শেষ এক ঝলক দেখা গেছে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত শাহরুখ-ক্যাটরিনা-আনুশকা অভিনীত ‘জিরো’ ছবিতে। মৃত্যুর আগে তিনি তার অংশের শুটিং শেষ করেছিলেন। কিন্তু শেষবার নিজেকে পর্দায় দেখে যেতে পারেননি শ্রীদেবী। দেখার সৌভাগ্য হয়নি বড় মেয়ে জাহ্নবীর অভিষেক ছবিও।
-জেডসি
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ










