সুবীর নন্দীকে বিদেশে নেয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৩ পিএম, ২০ এপ্রিল ২০১৯ শনিবার
ছবি: সংগৃহীত
একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী সুবীর নন্দীর চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ডা. সামন্ত লাল সেনকে শিল্পীর মেডিকেলের সব কাগজপত্র সিঙ্গাপুরে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সেখানকার বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে পরবর্তী সময়ে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।
সুবীর নন্দী বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। তাকে বিদেশে নিয়ে চিকিৎসা দেয়ার পরামর্শ দিয়েছেন সেখানকার চিকিৎসকরা।
সুবীর নন্দীর চিকিৎসার বিষয়ে শুক্রবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সংগীত শিল্পী কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী, রফিকুল আলম এবং ডা. সামন্ত লাল সেন। তারা সুবীর নন্দীর চিকিৎসা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
এর আগে সকালে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সম্মিলিত সামরিক হাসপাতালে গিয়ে খোঁজ-খবর নেন এবং তার স্ত্রী ও কন্যার সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রী তাদেরকে জানান, এর আগে ১৯৯৮ সালেও সুবীর নন্দীকে চিকিৎসার জন্য দুইবার সব রকমের সহযোগিতা প্রদান করেছেন তিনি।
এদিকে ঢাকা সিএমএইচের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা সুবীর নন্দীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। বৃহস্পতিবার আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
গত ১৪ এপ্রিল সুবীর নন্দীকে সিএমএইচের জরুরি বিভাগে আনা হয়। তিনি ট্রেনযোগে শ্রীমঙ্গল থেকে ঢাকায় আসার পথে কয়েকবার বমি করেন, গলায় প্রচণ্ড ব্যথা অনুভব করেন ও খুবই অসুস্থ হয়ে পড়েন। সিএমএইচে আসার কিছুক্ষণের মধ্যে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়।
-জেডসি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?







