সুশান্তের মৃত্যুকে সার্কাসে পরিণত করেছে মিডিয়া: বিদ্যা বালান
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৫ এএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রভাব যে বলিউডে ভালোভাবেই পড়েছে তা ইন্ডাস্ট্রির অন্দরমহলে তাকালেই বোঝা যায়। প্রতিনিয়তই তার মৃত্যু নিয়ে চলছে চুলচেড়া বিশ্লেষণ। এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে পক্ষপাতিত্বও। কেউ সুশান্তের বিচারের দাবি সরব, আবার কেউবা রিয়াকেও ইনসাফ মিলিয়ে দিতে চাইছেন। এবার সুশান্ত কান্ডে মিডিয়া ট্রায়ালের প্রতি ক্ষোভ উগরে দিলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান।
সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছেন বিদ্যা বালান। সেখানে তিনি লিখেছেন, ‘সত্যিই খুব দুর্ভাগ্যজনক! কি মর্মান্তিক সুশান্তের মৃত্যুর ঘটনা, কিন্তু মিডিয়া সেটাকে একেবারে সার্কাসে পরিণত করেছে। প্রতিনিয়তই মিডিয়া ট্রায়ালের মধ্য দিয়ে যেতে হচ্ছে রিয়া চক্রবর্তীকে।’
ওই পোস্টে দক্ষিনী অভিনেত্রী লক্ষী মানচুকে ধন্যবাদ জানিয়ে বিদ্যা আরও লেখেন, ‘সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক। এভাবে সবার সামনে সত্য কথাটা তুলে ধরার জন্য। সুশান্তের মৃত্যুকে সত্যিই সার্কাসে পরিণত করেছে মিডিয়া। রিয়াকে নিয়ে প্রতিদিন এত অপমানজনক কথা বলা হচ্ছে, যা একজন মহিলা হিসেবে কতটা খারাপ লাগছে তা ভাষায় প্রকাশ করতে পারব না।’
গেল কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় লক্ষী মানচুর একটি পোস্ট শেয়ার করেছিলেন। সেখানে তিনি রিয়াকে সমর্থন করে লেখেন, ‘সুশান্ত ইস্যুতে রিয়াকেও ন্যায় বিচার দেওয়া উচিত। তবে গণমাধ্যম রিয়াকে বারবার কাঠগড়ায় তুলছে। আমি সত্যি জানি না, কিন্তু জানতে চাই। দেশের আইনের ওপর আমার ভরসা রয়েছে। রিয়ার পরিবার যে মিডিয়া ট্রায়ালের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই কষ্ট আমি অনুভব করতে পারছি। যতদিন না সত্যিটা সবার সামনে আসছে, আমি চাই রিয়াকে এভাবে দোষী বানানোর চেষ্টা বন্ধ হোক।’
লক্ষীর এমন পোস্টের সঙ্গে একমত পোষণ করে অনেক তারকায় এগিয়ে এসেছেন রিয়ার সমর্থনে। তবে এসব দেখে সুশান্তের ভাগ্নী মল্লিকা সিং টুইটে লেখেন, ‘হঠাৎ করেই ইন্ডাস্ট্রিতে সকলেরই করুণা উপচে পড়ছে সহকর্মীদের প্রতি।’
-জেডসি
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা











