সুশান্তের মৃত্যু; এবার মুখ খুললেন তাপসী পান্নু
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৭ পিএম, ১ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য উদঘাটনে জোর কদমে তদন্ত পরিচালনা করছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। অভিনেতার আকস্মিক মৃত্যু মামলা নিয়ে উত্তাল গোটা দেশ ও বলিপাড়া। এই মামলার সঙ্গে নাম জড়িয়েছে অনেক তারকাদেরই। আবার কেউ কেউ সুশান্তের মৃত্যুর তদন্ত চেয়ে প্রচারেও এসেছেন। এই বিষয়টি নিয়ে এতদিন চুপ থাকার পর এবার মুখ খুললেন আরেক বলিউড অভিনেত্রী তাপসী পান্নু।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট শেয়ার করেছেন অভিনেত্রী লক্ষী মাঞ্জুর। সেখানে তিনি লেখেন, 'সুশান্ত ইস্যুতে রিয়াকেও ন্যায় বিচার দেওয়া উচিত। কিন্তু সংবাদমাধ্যম রিয়াকে বারবার কাঠগড়ায় তুলছে। আমি সত্যি জানি না তবে জানতে চাই। দেশের আইনের ওপর আমার ভরসা রয়েছে। রিয়ার পরিবার যে মিডিয়া ট্রায়ালের মধ্যে দিয়ে যাচ্ছে সেই কষ্ট আমি অনুভব করতে পারছি। যতদিন না সত্যিটা সবার সামনে আসছে, আমি চাই রিয়াকে এভাবে দোষী সাব্যস্ত না করা হোক।'
তাপসী পান্নু এই পোস্টটি রিটুইট করে লেখেন, 'ব্যক্তিগত ভাবে আমি সুশান্ত বা রিয়া কাউকেই জানি না। তবে যেটা জানি তা হল এই বিষয়টা বুঝতে শুধুমাত্র মানুষ হওয়া দরকার। যে কেউ দোষী প্রমাণিত হওয়ার আগেই তাকে দোষী বানিয়ে দেওয়া ভুল। কেননা আদালতেও এটা প্রমাণিত হয় নি এখনো। নিজের বুদ্ধির উপর ভরসা রাখতে, সেই সঙ্গে আইনের প্রতি বিশ্বাস রাখুন।'
'থাপ্পড়' খ্যাত অভিনেত্রীর এমন পোস্টের সমর্থন করেছেন অনেকেই। আবার নায়িকার জোর সমালোচনা করতেও ভোলেননি নেটিজেনদের একাংশ। তাদের কথায়, রিয়ার বিরুদ্ধে একের পর এক যেভাবে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তা সত্যিই ভয়ানক। আর সেখানে গণমাধ্যম তার দায়িত্ব পালন করছে, সত্যটা বের করে আনতে অক্লান্ত পরিশ্রম করছেন মিডিয়া কর্মীরা। সত্যটা সবাই জানতে চায়। তাতে আপনার একার সমস্যাটা কোথায় বলেও তাপসীর দিকে প্রশ্ন ছুড়ে দেন তারা।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা








