সুশান্তের মৃত্যু তদন্ত: নাম জড়াল সারার
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪১ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২০ শনিবার
সুশান্তের মৃত্যু তদন্ত: নাম জড়াল সারার
বিপাকে সইফ-কন্যা। সুশান্ত মৃত্যু তদন্তে মাদক কাণ্ডে এবার নাম জড়াল সারা আলি খানের। শুক্রবার এনসিবি-র জিজ্ঞাসাবাদের সময় মাদক কাণ্ডে জড়িত থাকার অভিযোগে রিয়া যে ২৫ জন বলি সেলেবের নাম উল্লেখ করেন, টাইমস নাও সংবাদমাধ্যমের দাবি সারা তাদের মধ্যে একজন।
রিয়া দাবি করেন, বলিউডের ৮০ শতাংশই মাদকাসক্ত। অনেক বড় বড় নাম নাকি এই নেশার জালে স্বেচ্ছাবন্দি। যে ২৫ জন তারকার নাম তিনি উল্লেখ করেছেন, খুব শীঘ্রই তাদের শমন পাঠাবে এনসিবি। রিয়ার গ্রেফতার কি তবে এ বার ঘুম ওড়াল বলিউডের!
এনসিবির জেরায় রিয়া জানিয়েছেন, ২০১৬ সালে ‘কেদারনাথ’ ছবির শুটিং- এর সময় থেকেই মাদকাসক্ত হয়ে পড়েন সুশান্ত। এ অভিনেত্রীর দাবি, তিনি, সুশান্ত এবং সারা একসঙ্গে আড্ডা দেওয়ার সময় মাদক নিতেন। এই তালিকায় উঠে আসা তারকাদের এনসিবি এ, বি এবং সি ক্যাটেগরিতে ভাগ করে তদন্ত চালাবে বলে জানা যাচ্ছে। অভিনেতা ছাড়াও অনেক প্রযোজক, পরিচালক, কাস্টিং ডিরেক্টরদের নাম উল্লেখ করেন রিয়া।
সুশান্তের টিমের প্রাক্তন সদস্য স্যামুয়েল হাওকিপ মুখ খুলছিলেন সারা এবং সুশান্তের সম্পর্ক নিয়ে। তারপর এই জুটিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেন অভিনেতার ফার্ম হাউজের রক্ষী। তিনি জানান, সুশান্তের সঙ্গে প্রায়ই সারা তার ফার্ম হাউজে আসতেন সময় কাটাতে। সুশান্ত নাকি তাকে প্রপোজ করার কথা ভেবেছিলেন গত ফেব্রুয়ারিতেই।
‘কেদারনাথ’ কো-স্টারের সঙ্গে ব্যাঙ্কক ট্রিপেও যান সুশান্ত। অনেক জায়গাতেই একসঙ্গে দেখা যেত এই তরুণ জুটিকে। বলিউডে গুঞ্জন, ‘মাফিয়া গ্যাং’-এর চাপেই নাকি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হয় সারাকে।
সুশান্তের সঙ্গে সম্পর্ক নিয়ে কখনও মুখ খোলেননি সারা। এই অভিনেতার মৃত্যুর পর শুধু একটি ইনস্টগ্রাম পোস্ট করেছিলেন তিনি। অঙ্কিতা বা কৃতির মতো নিজের আবেগ তুলে ধরেননি সোশ্যাল মিডিয়ায়।
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা











