সৃজিতের সাথে বিয়ে নাও হতে পারে: মিথিলা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৪ পিএম, ২৩ নভেম্বর ২০১৯ শনিবার
ছবি: সংগৃহীত
ভারতের পরিচালক সৃজিত মুখার্জির সাথে বিয়ে হতে পারে, আবার নাও হতে পারে বলে জানিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। তবে, কিছু একটাতো চলছে; তার সাথে কোনো একটা সম্পর্ক তো অবশ্যই রয়েছে।
মিথিলা এখন আছেন ভারতের রাজধানী দিল্লিতে। সাইবার জগৎকে নারী ও শিশুদের জন্য কীভাবে নিরাপদ করা যায়; সেই জন্য দিল্লিতে দ্য ওবেরয়ে সাউথ এশিয়া সেফটি সামিট আয়োজন করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। সেখান থেকে হোয়াটসঅ্যাপে একটি গণমাধ্যমের সাথে কথা বলেন এই অভিনেত্রী।
মিথিলা বলেন, পুরো ব্যাপারটি আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আর আমরা ব্যাপারটিকে ব্যক্তিগত রাখতে চাই। প্রাইভেসি বলে তো একটা শব্দ রয়েছে। আমি এই সব নিয়ে বলতে একদমও পছন্দ করি না। আমার আরো অনেক কাজ রয়েছে। আর এই সব কেন জনসমক্ষে বলতে হবে? যদি খুব প্রয়োজন হয়; তাহলে আমার পরিবার বা কাছের মানুষদের সাথে শেয়ার করবো।
বিয়ে নিয়ে এই অভিনেত্রী বলেন, এটা সারপ্রাইজ থাকুক। তবে, বিয়ে হতে পারে; না–ও হতে পারে। বিয়ে হলে জানতে পারবেন; না হলেও জানতে পারবেন।
এর আগে, ভারতের টাইমস অব ইন্ডিয়া পত্রিকার অনলাইন সংস্করণ জানায়, আগামী বছর ২২ ফেব্রুয়ারি সৃজিত মুখার্জির সাথে বাংলাদেশের অভিনেত্রী মিথিলার বিয়ে হচ্ছে।
এরপরই বিয়ের তারিখ নিয়ে মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণকে সৃজিত মুখার্জি বলেন, কোথাও এখনো বিয়ের দিন নির্দিষ্ট করে বলিনি। কিন্তু, অনেক জায়গায় তা আপনা-আপনি লেখা হয়ে যাচ্ছে। এরপর যদি আমার বিয়ের কার্ড ছাপিয়ে আমাকেই পাঠিয়ে দেয়া হয়; তা হলেও আমি অবাক হবো না। আগে ভেনু ঠিক হোক, তার পর বিয়ে।
-জেডসি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?








