ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৫:৩৯:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

সৃজিতের সিনেমায় জয়াকে নেওয়ায় মুখ খুললেন শুভশ্রী

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৮ পিএম, ২২ জুলাই ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কয়েকদিন আগে ‘দশম অবতার’ নামে একটি ছবি নির্মাণের ঘোষণা দেন সৃজিত মুখোপাধ্যায়। সেসময় জানা যায়, এ ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান।

সৃজিত আরও জানান, জয়ার স্থানে শুভশ্রীর থাকার কথা ছিল। কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ায় ছবির প্রস্তাব ফিরিয়ে দেন রাজপত্নী। তারপরই প্রাক্তন প্রেমিকাকে যুক্ত করেন সৃজিত। সম্প্রতি এ প্রসঙ্গে মুখ খুললেন এই অভিনেত্রী।

তিনি বলেন, ‘দশম অবতার’-এ থাকতে চেয়েছিলাম। কিন্তু সৃজিত চাননি। পরিচালক আত্মবিশ্বাসী ছিলেন না, কারণ প্রেগন্যান্ট অবস্থায় থাকায়। কিন্তু আমি চেয়েছিলাম ছবিটা করতে, আমাকে সৃজিতের সিদ্ধান্তকে সম্মান জানাই।

তবে এতবড় প্রোজেক্ট হাতছাড়া হওয়ার কোনও আফসোস নেই শুভশ্রীর। জানিয়েছেন, আমি জীবনে এমন অনেক বড় প্রোজেক্ট ছেড়েছি।’

এর আগে ছবিটিতে শুভশ্রীর না থাকার ব্যাখ্যা দিতে গিয়ে সৃজিত বলেছিলেন, এ ছবিতে মৈত্রীর চরিত্রে অভিনয় করার কথা ছিল শুভশ্রী। এই চরিত্রের অনেক দৃশ্য রয়েছে (চিত্রনাট্যে) যা শারীরিকভাবে খুব ক্লান্তিকর। সেই কারণেই শুভশ্রী সুখবর দেওয়ার পর ওর শারীরিক পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা দশম অবতারে একসঙ্গে কাজ না করার মিউচুয়াল সিদ্ধান্ত নিয়েছি।


প্রসঙ্গত, বৃহস্পতিবার (২০ জুলাই) প্রকাশ্যে এসেছে ‘দশম অবতার’-এর লোগো। শুক্রবার (২১ জুলাই) থেকে শুরু হয়েছে শুটিং। একঝাক তারকা সমৃদ্ধ এ ছবিতে জয়া ছাড়াও অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য।