সেন্টমার্টিন থেকে ফিরছেন আটকা পড়া পর্যটকরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫১ পিএম, ৭ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবের কারণে সেন্টমার্টিনে আটকা পড়া প্রায় পাঁচ শতাধিক পর্যটক অবশেষে টেকনাফে ফিরতে শুরু করেছেন।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে বিআইডব্লিউটিএ’র টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে দুপুর ২টার দিকে ৪টি জাহাজে সেন্টমার্টিন থেকে টেকনাফের উদ্দেশে রওনা দিয়েছেন তারা।
টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া জানান, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব কেটে যাওয়ায় ৩ নম্বর সতর্কসংকেত নামিয়ে ফেলা হয়েছে। এ কারণে মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে টেকনাফ থেকে পর্যটকবাহী ৪টি জাহাজে করে প্রায় ৭০০ পর্যটক সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে গেছেন। তারা যাতে ঠিকমতো টেকনাফে পৌঁছায় সে বিষয়ে খোঁজ খবর রাখা হচ্ছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, সাগরের পরিস্থিতি শান্ত হওয়ায় মঙ্গলবার সেন্টমার্টিন থেকে জাহাজে করে পর্যটকরা তাদের গন্তব্যে ফিরতে শুরু করেছেন। তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকেও নজর রাখা হচ্ছে।
উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এতে আটকা পড়েন প্রায় ৫ শতাধিক পর্যটক।
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা



