সেন্ট মার্টিনে আটকা পড়েছেন ২ হাজার পর্যটক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৮ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচলে দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর ৩ নম্বর সতর্ক সংকেত তুলে নেওয়ার পর এ সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। তবে মঙ্গলবারের আগে কোনো জাহাজ চলবে না। ফলে পর্যটকরা সেন্টমার্টিন থেকে আজ আর ফিরতে পারবেন না।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সেন্ট মার্টিনে অবস্থান করা দুই হাজারেরও বেশি পর্যটক আজ ফিরতে পারবেন না। ফিরতি জাহাজ না থাকায় তাদের মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ফিরতে হবে।
কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, বিরূপ আবহাওয়ার কারণে রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছিল। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সোমবার বিকেল ৪টায় এই সতর্ক সংকেত তুলে নেওয়া হয়েছে।
সেন্ট মার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, গতকাল রোববার সেন্ট মার্টিনে প্রায় পাঁচ হাজার পর্যটক এসেছিলেন। তার মধ্যে বিকেলে তিন হাজার পর্যটক ফিরে যান। আরও দুই হাজার পর্যটক বর্তমানে সেন্ট মার্টিনে অবস্থান করছেন।
তিনি বলেন, আটকে পড়াদের কেউ কোনো বিড়ম্বনার শিকার হলে ইউনিয়ন পরিষদ থেকে সহায়তা করা হবে।
সেন্ট মার্টিন নৌরুটে চলাচলকারী কর্ণফুলি এক্সপ্রেস জাহাজের কক্সবাজারের ইনচার্জ বাহাদুর হোসাইন জানান, চলাচলে নিষেধাজ্ঞা জারি করায় সোমবার কোনো জাহাজ সেন্ট মার্টিনে যেতে পারেনি। বিকেল ৪টায় নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হলেও এই সময়ে জাহাজ গিয়ে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনতে পারবে না। মঙ্গলবারের ফিরতি জাহাজে তাদের নিয়ে আসা হবে।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











