ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ৮:৩৮:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

সেপ্টেম্বর নয়, এ মাসেই মা হচ্ছেন নুসরাত জাহান!

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩০ পিএম, ১৭ আগস্ট ২০২১ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

টলিউড অভিনেত্রী নুসরাত জাহান মা হতে চলেছেন। অধীর অপেক্ষায় সবাই। মুখিয়ে রয়েছেন সুখবর পাওয়ার আশায়। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, চিকিৎসকরা প্রথমে সেপ্টেম্বরের প্রথমে নুসরাতের ডেলিভারির ডেট দিলেও তা এগিয়ে এসেছে। এখন বলা হচ্ছে, চলতি আগস্টের শেষে যে কোনো সময় আসতে পারে নতুন অতিথি।

সোমবার (১৬ আগস্ট) সোশ্যাল মিডিয়ায় একটি সেলফি পোস্ট করেন নুসরাত। বিনা মেকআপে মাথায় হলুদ হেয়ারব্যান্ড দিয়ে ছবিটি তুলেছেন তিনি। মুখে একগাল হাসি। এমনকী, সারাদিন যে হাসছেন সেকথাও লিখতে ভোলেননি। অন্তঃসত্ত্বার এই সময়টা চুটিয়ে উপভোগ করছেন হবু মা।

অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই নুসরাতের চোখে মুখে আলাদা গ্লো নজরে পড়েছে নেটিজেনদের। অনেকেই মনে করছেন, অন্তঃসত্ত্বা হওয়ার পর নুসরাত আরও বেশি উজ্জ্বল হয়েছেন। অন্তত, ইনস্টাগ্রামে নুসরাতের স্টোরি দেখে এটাই মত নেটিজেনদের।

মা হওয়ার খবর চেপে রাখার চেষ্টা করেও পারেননি নুসরাত। শ্রাবন্তী, পায়েল, তনুশ্রীর সঙ্গে পার্টি করার ছবি হঠাৎই ভাইরাল হয়েছিল। যদিও তার কয়েক সপ্তাহ পর বেবি বাম্প-সহ সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে দেন তিনি নিজেই। তারপর এক ফেসবুক লাইভেও প্রেগন্যান্সি নিয়ে মুখ খুলেছেন। তবে নুসরাতের মাতৃত্ব নিয়ে মন্তব্য করতে চাননি নুসরাতের বান্ধবী মিমি চক্রবর্তী, শ্রাবন্তী, তনুশ্রীরা। এমনকী, মুখ খোলেননি অভিনেত্রী মধুমিতা সরকারও।

যেদিন থেকে খবর ছড়িয়েছে নুসরাত জাহান মা হতে চলেছেন, সেদিন থেকেই নুসরাতকে নিয়ে নানা কৌতূহল দানা বেঁধেছে। আর এই কৌতূহলকে সঙ্গে নিয়ে নুসরাতকে কেন্দ্র করে নানা গুঞ্জন। কখনও তার সন্তানের পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে, তো কখনও নিখিল জৈনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে হাজার রকম গসিপ। তার উপর নুসরাতের সঙ্গে অভিনেতা যশ দাশগুপ্ত-র ‘স্পেশাল বন্ধুত্ব’ নিয়ে তো গুঞ্জনের শেষ নেই। কয়েকদিন আগেই যশের হাত ধরে পার্ক স্ট্রিটে দেখা গিয়েছিল নুসরাতকে। জানা গিয়েছিল এক রেস্তরাঁয় লাঞ্চে গিয়েছিলেন নুসরাত। তারপর থেকেই নুসরাত-যশ সম্পর্ক নিয়ে জল্পনা আরও বেড়ে যায়।

-জেডসি