ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ৩:১৮:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

সেমাই খেয়ে এক পরিবারের ৮ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২৫ পিএম, ২৯ জুন ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চাঁদপুরে সেমাই খেয়ে শিশুসহ একই পরিবারের আটজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে অসুস্থ সবাইকে চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অসুস্থরা হলো- শিশু আব্রাহাম (৩), নুর নবী (৩), আনন্দ (১৩), আঁখি বেগম (৩০), নূরজাহান (৩২) ও জাহানারা বেগম (৩৫)।

অসুস্থদের পরিবারের স্বজনরা জানান, ঈদের দিন সকালে নামাজের পর রান্না করা সেমাই খেয়ে আটজন অসুস্থ হয়ে পড়ে। এতে তারা সবাই প্রায় অচেতন।

চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুশান্ত কুমার জানান, অসুস্থদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে রান্না করা সেমাইয়ে বিষক্রিয়া ছিল কি না, তা এখনই বলা যাচ্ছে না। এই বিষয়ে অসুস্থদের প্রতি বিশেষ নজর রাখা হয়েছে।