সেমিফাইনালে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৬ পিএম, ২৬ জুলাই ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে ফাইনালে যাওয়ার লড়াইয়ে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শুক্রবার (২৬ জুলাই) রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে হারলেও থাইল্যান্ড ও মালয়েশিয়াকে হারিয়ে সেরা চারে জায়গা করে নেয় টাইগ্রেসরা। লক্ষ্য এবার ভারতকে হারিয়ে ফাইনালের টিকেট কাটা।
টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড হতাশাজনক। এ পর্যন্ত মাত্র তিনটি জয়ের বিপরীতে ১৯টি ম্যাচে হেরেছে বাংলাদেশ। এরপরও গত দুই বছরের পারফরমেন্সের কারণে ভারতকে হারানোর আত্মবিশ্বাস যোগাচ্ছে বাংলাদেশকে।
বড় চ্যালেঞ্জ হলেও জ্যোতিদের অনুপ্রেরণা দিতে পারে ২০১৮ সালে ভারতকে হারিয়ে এশিয়া কাপ জয়ের সুখকর স্মৃতি। এতে সুযোগ আসবে দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের ফাইনালে খেলার।
ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম। ভারতের বিপক্ষে একাদশে ফিরতে পারেন গত ম্যাচে না খেলা মারুফা আক্তার। তাকে জায়গা ছেড়ে দিতে গিয়ে সাবিকুন্নাহার জেসমিন বাদ পড়তে পারেন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, নিগার সুলতানা (অধিনায়ক), রুমানা আহমেদ, ইসমা তানজিম, রিতু মণি, রাবেয়া খান, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, জাহানারা আলম, মারুফা আক্তার।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











