সেরা হতে পারলেন না নিগার, ‘মাস সেরা’ হারমানপ্রিত
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২২ পিএম, ১০ অক্টোবর ২০২২ সোমবার
ফাইল ছবি।
আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’-এ নারীদের ক্যাটাগরিতে সেপ্টেম্বরের সেরা খেলোয়াড় হতে পারলেন না বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। নিগার ও ভারতের স্মৃতি মন্দনাকে টপকে সেরা হয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক হারমানপ্রিত কৌর
আর পুরুষদের ক্যাটাগরিতে সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড় হয়েছেন পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান। এই ক্যাটাগরিতে রিজওয়ান পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার ক্যামেরুন গ্রিন ও ভারতের অক্ষর প্যাটেলকে।
গেল মাসেই নিগারের নেতৃত্বে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ৫ ম্যাচ খেলে ৪৫ গড়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ১৮০ রান করেছিলেন জ্যোতি। যার সুবাদে মাস সেরার দৌঁড়ে মনোনিত হয়েছিলেন বিাংলাদেশ অধিনায়ক।
আর গেল মাসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে দারুন ছন্দে ছিলেন হারমানপ্রিত। বিশেষভাবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। প্রথম ম্যাচে অপরাজিত ৭৪ রান করেন তিনি। আর সিরিজের দ্বিতীয় ম্যাচে অপরাজিত ১৪৩ রান করেছিলেন হারমানপ্রিত। এই সুবাদে সেরার খেতাব জিতে নিলেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে তিনটি হাফ-সেঞ্চুরি করেন মন্দনা ।
পুরুষ ক্রিকেটে গেল মাসে টি-টোয়েন্টিতে দশ ম্যাচ খেলে সাতটিতে হাফ-সেঞ্চুরি করেন রিজওয়ান। এশিয়া কাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি। এরপর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ৩১৬ রান করেন এ ওপেনার।
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা



