সোনা জয়ের পরই প্রেমিক দিলেন বিয়ের প্রস্তাব
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৮ পিএম, ৩ আগস্ট ২০২৪ শনিবার
হাঁটু মুড়ে বসে ইয়াকিয়ংকে আংটি পরিয়ে দিলেন ইউচেন। ছবি: রয়টার্স।
পদকের সঙ্গে মনও জিতে নিয়েছেন হুয়াং ইয়াকিয়ং। পদক জয়ের পর তার প্রেমিক লিউ ইউচেন বিয়ের প্রস্তাব দিলেন। পরিয়ে দিলেন আংটিও। শুক্রবার সেই দৃশ্য দেখল প্রেমের শহর প্যারিস।
প্যারিস অলিম্পিক্সে সোনা জিতেছেন চিনের হুয়াং ইয়াকিয়ং। সেই সঙ্গে মনও জিতে নিয়েছেন তিনি। পদক জয়ের পর তার প্রেমিক লিউ ইউচেন বিয়ের প্রস্তাব দিলেন। পরিয়ে দিলেন আংটিও। শুক্রবার সেই দৃশ্য দেখল প্রেমের শহর প্যারিস।
ইয়াকিয়ং এবং ইউচেন দেশের হয়ে পদক জিততে গিয়েছেন প্যারিসে। ব্যাডমিন্টন থেকে চিন এখনও পর্যন্ত একটিই পদক জিতেছে। সেই পদক এনে দিয়েছেন ইয়াকিয়ং। তার প্রেমিক ইউচেন যদিও পারেননি। তিনি ছিলেন পুরুষদের ডাবলস ইভেন্টে। তার প্রেমিকা সোনা জিততেই বিয়ের প্রস্তাব দিলেন ইউচেন। হাঁটু মুড়ে বসে আংটি পরিয়ে দিলেন ইয়াকিয়ংকে।
প্যারিসের লা শাপেলে এরিনা তখন ভর্তি। চিৎকার করছে দর্শকেরা। উৎসাহ দিচ্ছেন ইউচেনকে। তার মাঝেই পকেট থেকে আংটি বার করে সোনার পদকজয়ী ইয়াকিয়ংয়ের কাছে গিয়ে হাঁটু মুড়ে বসলেন ইউচেন। দিলেন বিয়ের প্রস্তাব। ইয়াকিয়ংয়ের গলায় তখন সোনার পদক। তার সেই পদক জয় আরও স্পেশাল করে দিলেন প্রেমিক ইউচেন। আর ইয়াকিয়ং বিয়ের প্রস্তাবে রাজি হওয়ায় পদক না পেয়েও প্রাপ্তির ভাঁড়ার পূর্ণ ইউচেনের।
ইয়াকিয়ং বলেন, আমি প্রচণ্ড খুশি। নিজের আবেগ ভাষায় প্রকাশ করতে পারছি না। সোনা পাওয়াটা আমার পরিশ্রমের ফসল। আর বিয়ের প্রস্তাব পেয়ে আমি অবাক। ভাবিনি এমনটা হবে। কী ভাবে উদ্যাপন করব এখনও ভাবিনি।
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- জাতির পিতার জন্মদিন আজ
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা






