সোমবার থেকে পশ্চিমবঙ্গের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩১ পিএম, ১৪ মার্চ ২০২০ শনিবার
সোমবার থেকে পশ্চিমবঙ্গের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
করোনা আতঙ্কের কারণে এবার পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগামী সোমবার ১৬ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত আপাতত রাজ্যের সমস্ত সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ জারি করেছে মুখ্যমন্ত্রীর দফতর। স্থগিত রাখা হয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরীক্ষাও। তবে, উচ্চ মাধ্যমিক-সহ সিবিএসই এবং আইএসই-র যে সমস্ত পরীক্ষা চলছে তা চলবে। খবর আনন্দবাজার পত্রিকা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার জানিয়েছেন, আগামী ৩০ মার্চ ফের পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ করা হবে।
এদিন মুখ্যমন্ত্রীর দফতর থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, নোভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরিস্থিতিকে মাথায় রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু), রাষ্ট্রপুঞ্জ এবং কেন্দ্রীয় সরকার যে পরামর্শ দিয়েছে, তার ভিত্তিতেই রাজ্য সরকার স্কুল-মাদ্রাসা-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। করোনা ছড়িয়ে পড়া রুখতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জনস্বার্থেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে ওই নির্দেশিকায়।
আগামী ১৬ থেকে ৩১ মার্চ পর্যন্ত রাজ্য সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এই নির্দেশ অনুযায়ী বন্ধ থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলির অভ্যন্তরীণ পরীক্ষা এই সময় স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে উচ্চ মাধ্যমিকসহ সিবিএসই এবং আইসিএসই বোর্ডের যে পরীক্ষা শুরু হয়ে গেছে, সেগুলো নির্দিষ্ট সময়সূচি মেনেই হবে বলে জানানো হয়েছে ওই নির্দেশিকায়।
- প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- ব্রাজিলের খেলা দেখে নারী সমর্থকের বমি, অতঃপর...
- কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত











