ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১৯:১৭:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয় উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩ সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

সোমবার ভিয়েতনাম যাবে অনুর্ধ-১৭ নারী ফুটবল দল

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪৫ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

এএফসি অনুর্ধ্ব-১৭ নারী এশিয়া কাপ ২০২৪ ফুটবল টুর্নামেন্টের বছাইপর্বে অংশ নিতে আগামী সোমবার (১৮ সেপ্টেম্বর) ভিয়েনামের উদ্দেশ্যে যাত্রা করবে বাংলাদেশ নারী দল। সেখানে আগামী ২০ থেকে ২৪ সেপ্টেম্বর বছাইপর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। 
অস্ট্রেলিয়া, ফিলিপাইন, ও স্বাগতিক ভিয়েতনামের সঙ্গে এইচ গ্রুপে পড়া বাংলাদেশ আগামী ২০ সেপ্টেম্বর গ্রুপের প্রথম ম্যাচে ফিলিপাইনের মোকাবেলা করবে। এরপর ২২ সেপ্টেম্বর ভিয়েতনাম এবং ২৪ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে রুমা আকতারের নেতৃত্বাধীন দলটি।
রাজধানী হ্যানয়ে ভিয়েতনাম ইয়থ ফুটবল ট্রেনিং সেন্টারে অবস্থিত ইয়ানমার মাঠে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ।  
বাংলাদেশ স্কোয়াড: রুমা আকতার (অধিনায়ক), জয়নব বিবি রিতা (সহ-অধিনায়ক), জুই আকতার, মাহলাথুই মারমা, সঙ্গীতা রানী দাস, অর্পিতা বিশ্বাস, কানম আকতার, প্রমিতা মুন্ডা, নাদিয়া আকতার জুতি, রিতু আকতার, কানন রানি বাহাদুর, আরিফা আকতার, মুনকি আকতার, ঐশি আকতার, মুন্নি, নুসরাত জাহান মিতু, পুজা দাস, সাগরিকা, সুলতানা আকতার, সুরভি আকতার প্রিতি, তৃষ্ণা রানি, থুইনুয়েমারমা ও উমেহলা মারমা।