সোশ্যাল মিডিয়াকে বিদায় জানালেন কাজল
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৮ পিএম, ১০ জুন ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
প্রায়ই ভক্তদের সঙ্গে মজার মজার পোস্ট শেয়ার করে থাকেন অভিনেত্রী কাজল। এবার সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণা করলেন তিনি।
শুক্রবার সকালেই ইনস্টাগ্রাম ও টুইটারে অভিনেত্রী জানিয়েছেন, তিনি সোশ্যাল মিডিয়া থেকে কিছুদিনের জন্য দূরে সরে যাচ্ছেন। তার এই পোস্ট দেখে বিভ্রান্ত অনুরাগীরা, অন্যদিকে ভক্তদের একাংশ মনে করছেন এটা প্রচারের কৌশল।
কালো ব্যাকগ্রাউন্ডের উপর লেখা একটি বার্তা পোস্ট করেন তিনি, যাতে লেখা ছিল, ‘আমার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলির মধ্যে একটির মুখোমুখি’। ক্যাপশনে তিনি লিখেছেন কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নিলাম। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই পোস্ট। এমনকী এই পোস্টের পরেই কাজলের ইনস্টাগ্রাম থেকে উধাও সমস্ত ছবি।
স্বামী অজয় দেবগন, মেয়ে নিশা দেবগন ও ছেলে যুগ দেবগনের সঙ্গে ইনস্টাগ্রামে প্রায়শই ছবি পোস্ট করেন কাজল। কিছুদিন আগেই তার জনপ্রিয় ছবি গুপ্ত এবং বেখুদির স্মৃতির কথা পোস্ট করেন। এমনকী দুশমনের ২৫ বছরও সেলিব্রেট করেন সোশ্যাল মিডিয়ায়। অনেকেই তাকে সাহস যোগান। কেউ লেখেন, ‘নিজের খেয়াল রাখুন’। কেউ আবার লেখেন, ‘আপনি অনেক শক্তিশালী, সব ঠিক হয়ে যাবে’।
১৯৯২ সালে 'বেখুদি' ছবিতে কমল সদনার সঙ্গে অভিনয় জগতে পা রাখেন এই অভিনেত্রী কাজল। তার মা তনুজা এবং মাসি নূতনও অভিনেত্রী, তার দিদা ছিলেন অভিনেত্রী শোভনা সমর্থ। এমনকী তার বাবার পরিবারও সিনেমার সঙ্গে যুক্ত, তার বাবা সোমু মুখার্জি ছিলেন একজন চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজক। তার ছোট বোন তানিশা মুখার্জিও অভিনয় জগতে যোগ দেন। নব্বইয়ের দশক থেকে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি।
কাজলকে আগামীদিনে নেটফ্লিক্সের লাস্ট স্টোরিজ সিজন ২-এ দেখা যাবে। এই অ্যান্থোলজিটি পরিচালনা করেছেন সুজয় ঘোষ, কঙ্কনা সেনশর্মা, আর বাল্কি এবং অমিত আর শর্মা। সুপর্ণ এস ভার্মা পরিচালিত সিবিএসের জনপ্রিয় শো 'দ্য গুড ওয়াইফ'-এর ভারতীয় সংস্করণেও তাকে দেখা যাবে। শেষবার রেবতীর 'সালাম ভেঙ্কি' ছবিতে দেখা গিয়েছিল তাকে।
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি










